এবার চোট এমবাপ্পের, ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে

ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু হয়েছে দুই মাস পারও হয়নি। এর মধ্যে শুরু হয়ে গেছে চোটের মিছিল। রদ্রি, আন্দ্রে-টের স্টেগেনের পর এবার সেই মিছিয়ে কিলিয়ান এমবাপ্পের নাম। জুলাইয়ে রিয়াল মাদ্রিদে নাম লেখানো এই ফরোয়ার্ড চোটের কারণে অন্তত ৩ সপ্তাহ খেলতে পারবেন না। সংশ্লিষ্ট একটি সূত্রে খবরটি দিয়েছে ইএসপিএন।

এমবাপ্পের ৩-৪ সপ্তাহের জন্য ছিটকে যাওয়ার অর্থ সামনের সপ্তাহে মাদ্রিদ ডার্বিতে খেলা হবে না তাঁর। কিছুটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে অক্টোবরের শেষ সপ্তাহে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় খেলাও।

২৫ বছর বয়সী এমবাপ্পে সর্বশেষ খেলেছেন মঙ্গলবার রাতে লা লিগায় আলাভেসের বিপক্ষে ম্যাচে। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচটিতে ৮০ মিনিটে মাঠ থেকে তুলে নেওয়া হয় তাঁকে। পরে ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানান, অস্বস্তি হওয়ায় চোটের শঙ্কা এড়াতে এমবাপ্পে নিজেই মাঠ থেকে উঠে যেতে চেয়েছিলেন।

তবে আজ বুধবার রিয়ালের পক্ষ থেকে এমবাপ্পের চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্লাবের বিবৃতিতে জানানো হয়, ‘আজ রিয়াল মাদ্রিদ মেডিকেল বিভাগের পরীক্ষায় এমবাপ্পের বাঁ পায়ে চোট পাওয়া গেছে।’ এ জন্য কত দিন খেলার বাইরে থাকতে হবে, তা অবশ্য জানানো হয়নি। ইএসপিএনকে একটি সূত্র জানায়, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এমবাপ্পেকে।

এই তিন সপ্তাহের মধ্যে রিয়াল মাদ্রিদ লা লিগায় আতলেতিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল এবং চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে খেলবে। পাশাপাশি ফ্রান্স জাতীয় দল উয়েফা নেশনস লিগে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষেও খেলবে।

প্রাথমিক অনুমান অনুসারে এমবাপ্পে যদি সময়মতো সুস্থ হয়ে ওঠেন, ২৬ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে খেলতে সমস্যা হবে না। পিএসজি থেকে রিয়ালে যোগ দেওয়া এমবাপ্পে এখন পর্যন্ত লা লিগায় ৫ গোল করেছেন। লা লিগায় রিয়াল এখন ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

  • Related Posts

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading
    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরান যুদ্ধ ইস্যুতে সমর্থন না দেওয়ায় তাদের মিত্র দেশগুলোকে ‘শাস্তি’ দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ন্যাটো জোট থেকে স্পেনকে বহিষ্কার করার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের হাতে…

    Continue reading

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার