বান্দরবানে দুপুরে ৩২ ‘জঙ্গির’ জামিন, বিকেলে বাতিল

জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ৩২ সদস্যের জামিন বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জামিনের ৫ ঘণ্টা পর একই আদেশে সেটি বাতিল করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন।

আদেশে বলা হয়েছে, আসামিদের পক্ষে যে জামিননামা দাখিল করা হয়েছে সেটি পর্যালোচনায় দেখা যায়, চার মামলার আসামিরা ভিন্ন ভিন্ন জেলার হলেও ৩২ জন আসামির জামিনদার একজন। তিনি বান্দরবান সদর থানা কোয়ার্টারের মো. খলিলের ছেলে ইমান হোসেন।

জামিনের শর্ত অনুযায়ী আসামিদের নিজ এলাকার গণ্যমান্য ব্যক্তিকে জামিনদার হিসেবে প্রদান না করায় শর্ত লঙ্ঘিত হয়। সে কারণে বিকেলে প্রদত্ত জামিন বাতিল করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে চার মামলায় আটক দেখানো ৩২ জনকে জামিনের আদেশ দেন বান্দরবানের জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন।

এদের মধ্যে বান্দরবানের থানচি থেকে ২১ জন, রুমা থেকে চারজন, নাইক্ষ্যংছড়ি থেকে দুজন ও বান্দরবান সদর থেকে পাঁচজনকে আটক করা হয়। এদের বিরুদ্ধে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফর আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও বিভিন্ন জায়গায় জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়েছিল।

তারা হলেন, সিলেটের মো. মাকসুদুর রহমান, কুমিল্লার সালেহ আহমদ, সিলেটের মো. সাদেকুর রহমান, কুমিল্লার মো. বায়েজিদ ইসলাম, নোয়াখালীর নিজাম উদ্দিন হিরন, মাদারীপুরের মো. আবুল বাশার মৃধা, কুমিল্লার মো. ইমরান হোসেন, নারায়ণগঞ্জের আল আমিন সর্দার, কুমিল্লার মো. দিদার হোসেন, সিলেটের তাহিয়াত চৌধুরী, ঝালকাঠির মো. হাবিবুর রহমান, কুমিল্লার মো. সাখাওয়াত হোসেন, পটুয়াখালীর মো. মিরাজ সিকদার, পটুয়াখালীর মো. আল আমিন ফকির, বরিশালের মো. আবদুস সালাম, পটুয়াখালীর মো. ওবাইদুল্লাহ হক, বরিশালের মো. মাহামুদ ডাকুয়া, পটুয়াখালীর জুয়েল মুসল্লি, পটুয়াখালীর মো. শামীম, মুন্সিগঞ্জের রিয়াজ শেখ, বরগুনার মো. সোহেল মোল্লা, টাঙ্গাইলের মো. ইলিয়াছ রহমান, কুমিল্লার মো. জহিরুল ইসলাম, চট্টগ্রামের মো. আবু হোরায়রা, কুমিল্লার মো. দিদার হোসেন মাসুম, চট্টগ্রামের ইমরান হোসেন, কুমিল্লার আহাদুল ইসলাম মজুমদার, কুমিল্লার আনিছুর রহমান, গাইবান্ধার মো. শামীন মাহফুজ, কুমিল্লার মো. আসসামি রহমান।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইকবাল করিম জামিন বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প