বাংলাদেশ পাকিস্তানে পেরেছে, ভারতে কেন পারছে না

বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে এখন একটাই প্রশ্ন—পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করে এলেও ভারতে পারছে না কেন! ভারত সফরে দুই টেস্ট তিন টি-টোয়েন্টির দুটি সিরিজ খেলবে বাংলাদেশ। এর মধ্যে চেন্নাইয়ে প্রথম টেস্টটি খেলে ফেলেছে, যেখানে সেভাবে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি নাজমুল হোসেনের দল।

চেন্নাইয়ে চতুর্থ দিনের প্রথম সেশনে শেষ হওয়া ম্যাচে বাংলাদেশে হেরেছে ২৮০ রানের বড় ব্যবধানে। ভারত ফলোঅন করায়নি বলে হয়তো ইনিংস হার থেকে বেঁচে গেছেন নাজমুলরা।

অথচ পাকিস্তানে যে দলটি ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে এসেছিল, বলতে গেলে সেই দলটি নিয়েই ভারতে গেছে বাংলাদেশ। পরিবর্তন শুধু একটি—চোটের কারণে নেই ফাস্ট বোলার শরীফুল ইসলাম। তাঁর জায়গায় দলে ঢুকেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলী। শরীফুল অবশ্য পাকিস্তানে দ্বিতীয় টেস্টটিও খেলতে পারেননি।

তাহলে সমস্যা কোথায়?ভারতে বাংলাদেশের ব্যর্থতার কারণ আসলে লুকিয়ে আছে ভারত ও পাকিস্তান দল নিয়ে বাসিত আলীর একটি আলোচনায়। পাকিস্তানের সাবেক ক্রিকেটার নিজের ইউটিউব চ্যানেলে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মনোভাবের পার্থক্য নিয়ে আলোচনা করেছেন।

বাসিত আলীর সেই আলোচনায় উঠে এসেছে ভারতের ক্রিকেটারদের মনোভাবই তাদের পাকিস্তানিদের চেয়ে এগিয়ে রাখে। এখানে উদাহরণ হিসেবে বাংলাদেশকে টেনে এনেছেন বাসিত, ‘আমরা পার্থক্যটা জানি। (ভারতের বিপক্ষে খেলা) একই বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে খেলেছে, তখন এমন মনে হয়েছে যে পাকিস্তান দল সব দিক থেকে পিছিয়ে আছে। এটা সেই বাংলাদেশ, যারা পাকিস্তানকে ধবলধোলাই করেছে। পার্থক্যটা আসলে মনোভাব, চিন্তা আর মানে।’

বাসিত আলীর এই বিশ্লেষণেই স্পষ্ট, ভারতীয় ক্রিকেটারদের মনোভাবই তাঁদের অন্যদের চেয়ে এগিয়ে রাখছে। পাকিস্তানি ক্রিকেটারদের মনোভাবে সমস্যা আছে আর চিন্তা ও মানেও ঘাতটি আছে বলেই বাংলাদেশের কাছে হেরেছে, এ সমস্যাগুলো ভারতের ক্রিকেটারদের নেই বলেই বাংলাদেশ কুলিয়ে উঠতে পারছে না ভারতে; বাসিত আলীর আলোচনার মূল সুর এটাই।

মনোভাবের পার্থক্য বোঝাতে গিয়ে বাসিত আলী মূলত ভারত আর পাকিস্তানের পেস বোলারদের বিষয়টি টেনে এনেছেন। একটা সময়ে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে ছিলেন মরনে মরকেল। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ফাস্ট বোলার এখন ভারতের বোলিং কোচ। একই বোলিং কোচের অধীনে পাকিস্তানের বোলাররা তেমন কিছুই করতে পারেনি, কিন্তু ভারতীয় পেসাররা চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এলোমেলো করে দিয়েছে।

বাসিত আলী বলেছেন, ‘পাকিস্তানি বোলাররা নিজেদের ক্রিকেটের চেয়েও বড় মনে করে। তারা মনে করেছিল, আমাদের সামনে মরকেল কিছুই নয়।’ বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের তিন পেসার যশপ্রীত বুমরা (৪), মোহাম্মদ সিরাজ (২) ও আকাশ দীপ (২) মিলে নিয়েছেন ৮ উইকেট।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী