গুরুতর চোটে আট মাস মাঠের বাইরে বার্সার এক নম্বর গোলরক্ষক

চোটের কারণে বড় সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। কালাতান ক্লাবটি সোমবার জানিয়েছে, টেন্ডন ফেটে যাওয়ায় হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়েছে এই গোলরক্ষকের।

রোববার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয় পায় বার্সেলোনা। সে ম্যাচেই ৩২ বছর বয়সী টের স্টেগেন হুট করে মাঠে পড়ে গেলে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়।

বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, (টের স্টেগেন) তার ডান হাঁটুতে প্যাটেলা টেন্ডন সম্পূর্ণ ফেটে গেছে। পরে তারা নিশ্চিত করেছে, জার্মান গোলরক্ষকের হাঁটুতে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে।

স্প্যানিশ গণমাধ্যম থেকে জানা গেছে, অস্ত্রোপচারের পর প্রায় আট মাস মাঠের বাইরে থাকতে হবে টের স্টেগেনকে। ফলে চলতি মৌসুমে আর তার খেলার সম্ভাবনা নেই।

স্টেগেন ছিটকে পড়ায় বার্সার আপাতত বিকল্প হিসেবে নির্ভর করতে হবে ইনাকি পেনার ওপর। ২৫ বছর বয়সী পেনা গত মৌসুমে টের স্টেগেনের চোটে ১২টি লা লিগার ম্যাচ খেলেছেন।

এই চোটের ফলে জার্মানি দলেরও বেশ সমস্যা হবে, কারণ ম্যানুয়েল ন্যয়ারের অবসরের পর তাদের দলেরও প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন টের স্টেগেনই।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী