৮৩ কোটির ‘মাসুদ রানা’ যেখানে তালিকায় দুই নম্বর

যুক্তরাষ্ট্রের প্রিমিয়াম কেবল টিভি ও স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক স্টারস-এ মুক্তি পেয়েছে বাংলাদেশের সিনেমা এমআর-নাইন: ডু অর ডাই। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি স্টারস-এর ওয়েবসাইটে দেখা শীর্ষ ১০ সিনেমার একটি। শুধু তাই নয়, আসিফ আকবার পরিচালিত সিনেমাটি রয়েছে তালিকার দুইয়ে! স্টারস-এর ওয়েবসাইট ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে।

স্টারস-এর ওয়েবসাইটে বলা হয়েছে, ১ ঘণ্টা ৪৮ মিনিটের এই অ্যাকশন, সাসপেন্স সিনেমাটি দেখতে ৫ দশমিক ৯৯ ডলার খরচ করতে হবে। জুলাই মাসে সিনেমাটি স্টারস–এ মুক্তি পায়।

সিনেমাটি নিয়ে প্রযোজক আবদুল আজিজ ফেসবুকে লিখেছেন, ‘এমআর-৯ এখন তালিকায় দুই নম্বরে। সিনেমাটির এই সাফল্য সত্যিই আমাদের জন্য আশীর্বাদের মতো। সিনেমাটি ধারাবাহিকভাবে শীর্ষ দশে রয়েছে।’ স্টারস-এর তালিকায় শীর্ষে রয়েছে হলিউড সিনেমা ‘দ্য মিনিস্ট্রি অব আনজেন্টলিম্যানলি ওয়ারফেয়ার’, তিনে নম্বরে রয়েছে ‘নাইট শিফট’।

গত বছর ২৫ আগস্ট সিনেমাটি বাংলাদেশের ১৮টি সিনেমা হলে মুক্তি পায়। সেই সময় কানাডা ও যুক্তরাষ্ট্রের ১৫১টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল।

আইএমডিবির তথ্য মতে, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, রাশিয়া, পাকিস্তানসহ ১০টির বেশি দেশে মুক্তি পায় সিনেমাটি। প্রযোজক আবদুল আজীজ জানান, সিনেমাটি আবার সিনেমাটি মুক্তি দিতে চান। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আবার মুক্তি পাচ্ছে এমআর-৯।

গত বছর মুক্তির সময়ে প্রযোজনা প্রতিষ্ঠান দাবি করে, ৮৩ কোটি টাকা ব্যয়ে  সিনেমাটি তৈরি হয়েছে। প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট চরিত্র গুপ্তচর মাসুদ রানাকে নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। তাঁর লেখা ‘মাসুদ রানা’ সিরিজের  ধ্বংস পাহাড় অবলম্বনে সিনেমাটি তৈরি হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায়। ছবিটির চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা।

সিনেমায় মাসুদ রানা চরিত্রে দেখা গেছে এবিএম সুমনকে। এছাড়া ছবিটিতে আরও আছেন আন্তর্জাতিক শিল্পীদের মধ্যে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, আলিশা, ফ্র্যাঙ্ক গ্রিলো, সাক্ষী প্রধান, নিকো ফস্টার, লেগ প্রুডিয়াস, জ্যাকি সিগেল প্রমুখ।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী