ইন্দোনেশিয়ায় অফিস ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২২ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে সাততলা ভবনটিতে আগুন লাগে। জাকার্তা সিটি পুলিশ প্রধান সাসাত্যো পুরনোমো কন্দ্রো জানান, আগুন লাগার সময় ভবনের অনেক কর্মী দুপুরের খাবার খাচ্ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের নিচতলায় একটি ব্যাটারি বিস্ফোরণের পর আগুন দ্রুত ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। ভবনটিতে একটি ড্রোন নির্মাতা কোম্পানির অফিস রয়েছে।

পুলিশপ্রধান জানান, নিহতদের বেশিরভাগই নারী, যাদের একজন অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের অধিকাংশের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দমবন্ধ হয়ে, সরাসরি দগ্ধ হওয়ার কারণে নয়।

অগ্নিকাণ্ডের পর ভবনের ওপরের তলাগুলো থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিসের অন্তত ২৮টি ইউনিট এবং প্রায় ১০০ কর্মী আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। উদ্ধারকর্মীরা এরিয়াল ল্যাডার ব্যবহার করে আটকে পড়া কর্মীদের নাটকীয়ভাবে উদ্ধার করেন।

আগুন নিয়ন্ত্রণে আসলেও উদ্ধারকারী দলগুলো ভবনের ওপরের তলাগুলোতে অনুসন্ধানে বেশি মনোযোগ দিচ্ছে। নিচের তলাগুলোর প্রাথমিক তল্লাশি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

পুলিশপ্রধান জানান, ষষ্ঠতলায় পৌঁছানো ছিল ‘বিশেষভাবে কঠিন’। কারণ সেখানে ধোঁয়া ও তাপ এতটাই তীব্র ছিল যে দমকল কর্মীদের অগ্রযাত্রা ব্যাহত হয়েছিল।

গণমাধ্যমকে তিনি বলেন, আমরা এখনো তথ্য সংগ্রহ করছি। এই মুহূর্তে মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

  • Related Posts

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ক্রিস্টিয়ানো রোনালদো এবার মাঠের বাইরে নতুন এক চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন। প্রথমবারের মতো একটি টেলিভিশন নাটকে অভিনয় করবেন রোনালদো। শুধু তাই নয়, নাটকে তিনি নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য…

    Continue reading
    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে ওঠা নানা বিতর্কের জবাবে এবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সমালোচকদের উদ্দেশে তিনি বলেছেন, তারা ‘ঘৃণায় এতটাই আচ্ছন্ন’ যে বিশ্বকাপের আনন্দ, ঐক্য এবং ফুটবলের…

    Continue reading

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

    জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

    অভিবাসীদের টিপিএস জাতীয় আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা

    অভিবাসীদের টিপিএস জাতীয় আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫