শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

শুটিং চলাকালে হাতে গুরুতর চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছে দক্ষিণী সুপারস্টার রামচরণকে। সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে তাকে আরও কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার কোয়েম্বাটুরের গঙ্গা হাসপাতালে রামচরণের কবজিতে অস্ত্রোপচার করা হয়। শুটিংয়ের সময় আঘাত পেলেও ব্যস্ততার কারণে তখনই অস্ত্রোপচার সম্ভব হয়নি। পরে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি।

অস্ত্রোপচারের আগে রোববার হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দর থেকে কোয়েম্বাটুরের উদ্দেশে রওয়ানা দেন ৩৯ বছর বয়সী এই অভিনেতা। এ সময় তার সঙ্গে ছিলেন বাবা ও দক্ষিণী তারকা চিরঞ্জীবী, মা সুরেখা এবং স্ত্রী উপাসনা কামিনেনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রামচরণের কবজির আঘাত জটিল হওয়ায় যুক্তরাষ্ট্র থেকে হাত ও কবজি বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়। তাদের পাশাপাশি স্থানীয় অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচার সম্পন্ন করে।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রামচরণ। আপাতত তাকে কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পরই তিনি আবার শুটিংয়ে ফিরতে পারবেন।

এর আগে ‘পেড্ডি’ সিনেমার প্রচারণার সময়ও রামচরণের হাতে চোটের বিষয়টি ভক্তদের নজরে আসে। তবে সে সময় আঘাতের প্রকৃতি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে রামচরণের পরবর্তী সিনেমা ‘আরসি ১৭’ পরিচালনা করবেন সুকুমার। জানা গেছে, ছবিটির চিত্রনাট্যের প্রাথমিক কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের প্রস্তুতি। অভিনেতা পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই শুরু হবে সিনেমার শুটিং।

রামচরণের অস্ত্রোপচার সফল হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনা জানিয়েছেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর