নিরাপত্তা নিশ্চিত হলে নির্বাচনের আয়োজন করতে চান জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত হলে দেশে তিনি নতুন নির্বাচন আয়োজন করতে প্রস্তুত। একই সঙ্গে তিনি জানান, রাশিয়ার সঙ্গে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের সমাধান নিয়ে যুক্তরাষ্ট্রকে সংশোধিত প্রস্তাব এক দিনের মধ্যেই পাঠানো হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের তৈরি করা একটি শান্তি-প্রস্তাব গ্রহণে কিয়েভকে চাপ দিচ্ছেন। প্রথম সংস্করণটি ইউক্রেনের মিত্ররা সমালোচনা করেছিলেন—তাদের মতে তা রাশিয়ার পক্ষে অতিমাত্রায় ঝুঁকে ছিল।

ইউরোপীয় দেশগুলো ঘুরে আলোচনায় ব্যস্ত জেলেনস্কি সাংবাদিকদের বলেন, আমরা আজ কাজ করেছি, আগামীকালও চালিয়ে যাব। আমার মনে হয় আগামীকালই প্রস্তাব পাঠাতে পারবো।

ট্রাম্প সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিযোগ করেন যে জেলেনস্কি নাকি যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব পড়েননি এবং দাবি করেন যে যুদ্ধে রাশিয়া এখন উচ্চ অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, কিয়েভ যুদ্ধকে অজুহাত করে নির্বাচন এড়িয়ে যাচ্ছে—যদিও ইউক্রেনের আইনে মার্শাল ল’ চলাকালে নির্বাচন আয়োজন নিষিদ্ধ। স্বাভাবিক সময়ে ২০২৪ সালের মার্চে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল।

ট্রাম্পের মন্তব্যের পর মঙ্গলবার জেলেনস্কি বলেন, তিনি নতুন নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত। তিনি ইউক্রেনের আইনপ্রণেতাদের নির্দেশ দিয়েছেন—মার্শাল ল’ চলাকালে নির্বাচন আয়োজনের আইনি ভিত্তি পরিবর্তনের সম্ভাবনা খতিয়ে দেখতে।

তবে তিনি স্পষ্ট করেন যে নির্বাচনের আগে দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, কারণ ইউক্রেনীয় শহরগুলো প্রায় প্রতিদিনই রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে।

জেলেনস্কি বলেন, আমি যুক্তরাষ্ট্রকে এবং প্রয়োজনে ইউরোপীয় অংশীদারদেরও, প্রকাশ্যে অনুরোধ করছি—নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সহায়তা করুন।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত