অভিনয় শিল্পী সংঘে অন্তর্বর্তী সংস্কার কমিটি

নিয়মিত, অনিয়মিত সদস্যদের দাবির মুখে শেষ পর্যন্ত অন্তর্বর্তী সংস্কার কমিটি গঠন করেছে অভিনয় শিল্পী সংঘ। গত বুধবার রাজধানীতে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় অভিনেতা তারিক আনাম খানকে কমিটির প্রধান করা হয়েছে।
সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর মহাখালীতে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, অভিনয় শিল্পী সংঘের বর্তমান কমিটি বহাল থাকবে। যেহেতু সংস্কারের বিষয়টি আসছে, তাই অন্তর্বর্তী সংস্কার কমিটি করা হয়েছে, যার প্রধান তারিক আনাম খান।

তাঁর সঙ্গে আরও চারজন সদস্য থাকবেন। সমিতির নির্বাহী দায়িত্ব পালন করবে সংস্কার কমিটি। আর দাপ্তরিক কাজগুলো করবে বর্তমান কমিটি। পাশাপাশি তারা সংস্কার কমিটিকে সহযোগিতা করবে। আগামী চার মাসের মধ্যে সাধারণ সভার আয়োজন করতে হবে।

সংস্কার কমিটির দেওয়া সুপারিশগুলো সাধারণ সভায় পাস হতে হবে। ওই সভা থেকেই পরবর্তী নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। নির্বাচনের পর নির্বাচিত নতুন কমিটির কাছে বর্তমান কমিটি ক্ষমতা হস্তান্তর করবে।

সংস্কার কমিটির প্রধান তারিক আনাম খান বিশেষ সাধারণ সভা প্রসঙ্গে বলেন, ‘অনেক দিন থেকেই সংগঠনটির কিছু সংস্কার দরকার হয়ে পড়েছিল। অনেক সদস্য এসব বিষয়ে কথাও বলে আসছিল। সর্বশেষ ৫ আগস্টের সরকার পতনের আগের কার্যক্রম নিয়ে সংগঠনের কারও কারও বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। এ নিয়ে সংগঠনের ভেতরে–বাইরে কিছু জটিলতা তৈরি হয়েছিল। সমাধানের পথ খুঁজতেই এ বিশেষ সাধারণ সভা।’
সংস্কার কমিটির প্রধান হিসেবে কোন কোন বিষয়ে গুরুত্ব দেবেন, জানতে চাইলে এই অভিনেতার বক্তব্য, ‘শিল্পীদের স্বার্থ রক্ষার জন্যই তো এই সংগঠন। শুটিং থেকে শুরু করে শিল্পীদের সুবিধা–অসুবিধাগুলোও এই সংগঠনের দেখার দায়িত্ব। সবকিছুই একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। শুটিংয়ের সময়, পারিশ্রমিক থেকে শুরু করে শিল্পীকে আন্তর্জাতিকভাবে পরিচিত করানোসহ শিল্পীদের স্বার্থ সংরক্ষণে নানা বিষয় আসতে পারে।’

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের মধ্যে অস্থিরতা দেখা দেয়। ছাত্র-জনতার আন্দোলনে চুপ থাকা বা বিরোধিতা করাকে কেন্দ্র করে সংগঠনের কারও কারও বিষয়ে প্রশ্ন ওঠে। এসব নিয়ে সংগঠনের ভেতরে-বাইরে ক্ষোভ দেখা দেয়। সংগঠনটির সংস্কারের ব্যাপারেও কেউ কেউ মত দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সংগঠনটি নিয়ে নানা কথা ছড়াচ্ছিল।

সেই জায়গা থেকে দৃশ্যমাধ্যম শিল্পীদের ব্যানারে সমিতির সদস্য, সদস্য নন, এমন অর্ধশতাধিক নাটকের শিল্পী সংগঠনটির সংস্কারের দাবি তুলে দুই দফা মিটিং করেন। সেই জায়গা থেকেই সমাধানের পথ খুঁজে বের করতে সংগঠনটির বিশেষ সাধারণ সভার আয়োজন।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প