এবার সালমান খানের বাবাকে হুমকি

বলিউড নায়ক সালমান খানের বাবা সেলিম খানকে এবার হুমকি দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’র খবরে জানা গেছে, প্রাতঃভ্রমণ করতে গিয়েছিলেন সেলিম খান। সমুদ্রের ধারে হাঁটতে গিয়ে তিনি হুমকি পেলেন।

১৮ সেপ্টেম্বর সকালে বান্দ্রার সমুদ্র সৈকতে সকালে হাঁটতে বেরিয়েছিলেন সেলিম খান। হঠাৎ একটি মোটর সাইকেলে করে এক নারী ও এক পুরুষ তার কাছে হাজির হন। ওই নারীর পরনে ছিল কালো বোরখা। এ কারণে তাকে চিনতে পারেননি সেলিম খান।

সেলিম খান আরও জানান, সেই নারী একেবারে তার পাশে গিয়ে হুমকি দিয়ে বলেন, ‘একদম ভদ্রভাবে চলাফেরা করুন। নয়তো বিষ্ণোইয়ের কাছে খবর দিয়ে দেব।’ এরপরই নাকি পালিয়ে যায় সেই নারী ও পুরুষ। এ ঘটনার পরে পুলিশকে অভিযোগ জানিয়েছেন সেলিম খান।

এ বছর এপ্রিল মাসে সালমানের বাড়ি গ্যালাক্সিতে হঠাৎ একদল দুষ্কৃতকারী গুলি চালায়। এই ঘটনায় প্রতিদিনই মুম্বাই পুলিশের হাতে আসছে নতুন নতুন তথ্য। এবার মুম্বাই পুলিশ জানিয়েছে, লরেন্স বিষ্ণোই গ্যাং সালমানকে হত্যা করার জন্য মোট ৬ জনকে টাকা দিয়েছিল। প্রত্যেকেই ২০ লাখ টাকা দেওয়া হয়েছিল সালমানকে হত্যার জন্য।

এ ঘটনার কয়েকমাস পার হলেও বিষয়টি সেভাবে মুখ খোলেননি সালমান খান। কিন্তু এবার গুলিবর্ষণ নিয়ে মুম্বাই পুলিশকে দেওয়া সালমানের জবানবন্দি প্রকাশ্যে এসেছে। এতে সালমান রীতিমতো আতঙ্কের কথা বর্ণনা করেন।

সালমান মুম্বাই পুলিশকে জানিয়েছেন, ‘আমার বিশ্বাস লরেন্স বিষ্ণোই আমাকে এবং আমার পরিবারকে শেষ করে দিতে চায়। আর সেই কারণেই আমার বাড়িতে গুলিবর্ষণ হয়েছিল। সেদিন যদি আমি বাড়ির বারান্দায় থাকতাম, তাহলে আমাকেও গুলি করে হত্যা করা হত।’

গত জুন মাসে মুম্বাইয়ে সালমানের ‘সিকান্দার’ সিনেমার শুটিং শুরু হয়েছে। ৪৫ দিনের শিডিউলে মূলত অ্যাকশন দৃশ্যের শুটিং করেন সালমান। মুম্বাইয়ে সেট তৈরি করতেই প্রযোজককে ১৫ কোটি রুপি খরচ করতে হয়েছে।

‘সিকান্দার’ সিনেমায় সালমান ছাড়াও রাশমিকা মান্দানা, প্রতীক ও দক্ষিণী অভিনেতা সত্যরাজ রয়েছেন। এখন হায়দারাবাদে শুটিংয়ের জন্য একটি প্রাসাদের খোঁজে রয়েছেন সিনেমাটির পরিচালক। আগামী নভেম্বর মাসে সিনেমার পরবর্তী লটের শুটিং হবে শুরু হবে। এ সিনেমার শুটিং ছাড়াও সালমান ‘বিগ বস-১৮’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবারও তাকে দেখা যাবে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে।

  • Related Posts

    নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নজরুলবর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (০২ জুলাই) নজরুল বর্ষের আনুষ্ঠানিক ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শুধু মানুষের নিরাপত্তা নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয় সে…

    Continue reading
    খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন স্পিকার

    রানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক…

    Continue reading

    নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন স্পিকার

    খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন স্পিকার

    শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    প্রথমবারের মতো কাতারের দেওয়া প্লেনে চড়লেন ট্রাম্প

    প্রথমবারের মতো কাতারের দেওয়া প্লেনে চড়লেন ট্রাম্প

    ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় বছরে শতকোটি ডলার

    ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় বছরে শতকোটি ডলার

    পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় বাবা-মায়ের সামনে প্রাণ গেল শিশুর

    পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় বাবা-মায়ের সামনে প্রাণ গেল শিশুর

    কেইনের জোড়া গোলে কঙ্গো ভয় কাটিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

    কেইনের জোড়া গোলে কঙ্গো ভয় কাটিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

    প্রলয় সিনেমা নিয়ে আসছেন রণবীর সিং

    প্রলয় সিনেমা নিয়ে আসছেন রণবীর সিং

    কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্কবার্তা দূতাবাসের

    কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্কবার্তা দূতাবাসের

    সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর স্মরণানুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর স্মরণানুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী