দুটি নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন শহীদুজ্জামান সেলিম

‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’–এর পর যেন নতুন গতি পেয়েছে শহীদুজ্জামান সেলিমের চলচ্চিত্র ক্যারিয়ার। গত বছর মুক্তি পাওয়া আলোচিত এই দুই সিনেমার পর চলতি বছর তিনটি সিনেমায় তাঁকে দেখা গেছে ‘লিপস্টিক’, ‘ওমর’ ও ‘সোনার চর’–এ। পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তুফান’ ছবিতেও তাঁকে অতিথি চরিত্রে দেখা গেছে। আরও দুটি নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।

অক্টোবরে শুরু হতে যাচ্ছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ‘, তারপরই জাহিদ হোসেনের ‘লীলা মন্থন‘। গত মঙ্গলবার ছবি দুটির শুটিংয়ের খবর জানালেন সেলিম। ছবি দুটির শুটিংয়ের আগে একটি ওয়েব ফিল্মের কাজ শুরু করবেন সেলিম। রায়হান রাফী পরিচালিত ওয়েব ফিল্মটির নাম ব্ল্যাক মানি।

শহীদুজ্জামান সেলিম জানালেন, ছবি দুটির চিত্রনাট্য পড়ছেন। পরিচালকদের সঙ্গে কথাও বলছেন। চরিত্র হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছেন। ‘লীলা মন্থন’ ছবির প্রধান চরিত্র শহীদুজ্জামান সেলিম। আরও আছেন রুনা খান।

শহীদুজ্জামান সেলিম বললেন, ‘ছবিতে আমি বিচিত্র একটি পেশার মানুষ, টাকার জন্য যে সব ধরনের অপরাধ করতে পারে।’ আর ‘বরবাদ‘–এ  তিনি একজন আইনজীবী।

সেলিম বললেন, ‘এর আগে “নবাব এলএলবি”তে আইনজীবীর চরিত্র করেছি। ওই ছবিতে আমার বিপরীত পক্ষের আইনজীবী চরিত্রে ছিলেন শাকিব খান। এ ছবিতেও শাকিব খান আছেন, তবে এবার তাঁর সঙ্গে পর্দার রসায়ন আলাদা। ছবিটি নায়কনির্ভর।

প্রতিশোধের গল্প। বাংলাদেশি চলচ্চিত্রের প্রতিশোধের যে ধরনের গল্প দেখে এসেছি, এটি মোটেও তেমনটা নয়। কোনোভাবে গল্প কী আগে থেকে অনুমান করা সম্ভব নয়।’

মোস্তাফিজুর রহমান মানিকের নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারেও কথাবার্তা চলছে। ছবির গল্প পড়েছেন, তবে চুক্তিপত্রে স্বাক্ষর করেননি বলে বিস্তারিত জানাতে চাইছেন না শহীদুজ্জামান সেলিম।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ