আর্জেন্টিনাই শীর্ষে, দুই ধাপ নেমেছে বাংলাদেশ

ফিফা র‌্যাংকিং বাড়ানোর লক্ষ্যে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এক ম্যাচ জিতে আরেক ম্যাচে হেরে বাংলাদেশ ফিরেছিল থিম্পু থেকে। সিরিজ ড্র করে ফিরলেও বাংলাদেশে মোটেও ভালো ফুটবল খেলতে পারেনি। তার নেতিবাচক প্রভাব পড়েছে ফিফা র‌্যাংকিংয়ে। বৃহস্পতিবার ঘোষিত সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৪ থেকে দুই ধাপ নেমে এখন ১৮৬ নম্বরে।

অবনমন হয়েছে ভুটানেরও। দলটি ১৮২ থেকে নেমে এখন ১৮৪ নম্বরে। বাংলাদেশ ও ভুটানের পেছনে থাকা ব্রুনাই দারুসসালাম চমক দেখিয়েছে ৭ ধাপ এগিয়ে। দেশটি এখন ১৮৩ নম্বরে। দক্ষিণ এশিয়ার ৭ দেশের মধ্যে এগিয়েছে কেবল শ্রীলংকা। তারা ৫ ধাপ এগিয়ে এখন ২০০ নম্বরে। বাংলাদেশ ও ভুটানের মতো পিছিয়েছে ভারতও। ১২৪ থেকে দুই ধাপ পিছিয়ে দেশটি ১২৬ নম্বরে।

এ দিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শীর্ষস্থান ধরে রেখেছে। ১ থেকে ১৫ নম্বরে থাকা দলগুলোর অবস্থান পরিবর্তন হয়নি। বিশ্বকাপ রানার্সআপ ফ্রান্স আছে দ্বিতীয় স্থানেই। পাঁচে ব্রাজিল। ইউরো চ্যাম্পিয়ন স্পেন আছে আগের মতোই তিনে। চারে ইংল্যান্ড।

  • Related Posts

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    আন্তর্জাতিক অভিষেকের দ্বিতীয় ম্যাচেই ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ নারী হকি দল। বৃহস্পতিবার প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্রয়ের পর শুক্রবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৩-২ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে।…

    Continue reading
    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    কোভিড পরবর্তী সময়ে যখন বলিউডের বক্স অফিস ধুঁকছিল, তখন একাই ইন্ডাস্ট্রিকে টেনে তুলেছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। ২০২৩ সালে তার ধারাবাহিক সাফল্যে নতুন করে ঘুরে দাঁড়িয়েছিল হিন্দি সিনেমা। এবার সেই…

    Continue reading

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক