দীপিকাদের ফ্ল্যাট বর্গফুটে দাম ৯৬ হাজার ৪শ রুপি

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং মা-বাবা হয়েছেন। গত ৮ সেপ্টেম্বর জন্মেছে তাদের প্রথম সন্তান। হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে নতুন ফ্ল্যাটে উঠেছেন এই তারকা দম্পতি। নতুন ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম পড়েছে ৯৬ হাজার ৪শ টাকা! কত বর্গফুটের সেই ফ্ল্যাট জানেন?

মুম্বাইয়ের তারকাদের বাস যে এলাকা, বান্দ্রায় নতুন ওই আলিশান ফ্ল্যাট কিনেছেন দীপিকা-রণবীর। গত ১২ সেপ্টেম্বর নতুন ফ্ল্যাটটি নিবন্ধন করা হয়েছে। সাগর রেশম আবাসনের ১৫ তলায় সি ফেসিং এই ফ্ল্যাট কিনতে তাদের ব্যয় হয়েছে ১৭ কোটি ৮০ লাখ রুপি। ১৮৪৫ বর্গফুটের এই ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম পড়েছে ৯৬ হাজার ৪০০ টাকা।

রণবীর-দীপিকাদের খুব কাছেই থাকেন রণবীরের মা অঞ্জু ভবানী। একই এলকায় বলিউড বাদশাহ শাহরুখের বাড়ি মান্নাত। আগেরবারও শাহরুখের বাড়ির কাছে একটি সি ফেসিং বাড়ি কিনেছিলেন দীপিকা-রণবীর। তাদের সেই বাড়িটি ছিল ১১ হাজার ২৬৬ বর্গফুট। বিলাসবহুল ওই বাড়ির দাম পড়েছিল প্রায় ১০০ কোটি রুপি। এ ছাড়া ২০২১ সালে আলিবাগে ২২ কোটি রুপিতে আরও একটি বাড়ি কেনেন এই তারকা দম্পতি।

দীপিকা অভিনীত ও মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘কালকি ২৮৯৮ এডি’। চলতি বছরের নভেম্বর মাসে মুক্তি পেতে যাচ্ছে দীপিকা অভিনীত নতুন সিনেমা ‘সিংহাম এগেইন’। এতে দীপিকার বিপরীতে থাকবেন তার বর রণবীর সিং, ভিকি কৌশল, টাইগার শ্রফ, অক্ষয় কুমার, অজয় দেবগন প্রমুখ।

  • Related Posts

    এই বাজেট শুধু সরকারের নয়, জাতি পুনর্গঠনের: তারেক রহমান

    ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে কেবল সরকারি দলের বাজেট হিসেবে না দেখে জাতি পুনর্গঠনের বাজেট হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর…

    Continue reading
    ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (৩০ জুন) ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্তিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের অনুরোধের পরেই আলোচনায় বসতে রাজি হয়েছে ওয়াশিংটন। এদিকে, ট্রাম্পের…

    Continue reading

    এই বাজেট শুধু সরকারের নয়, জাতি পুনর্গঠনের: তারেক রহমান

    এই বাজেট শুধু সরকারের নয়, জাতি পুনর্গঠনের: তারেক রহমান

    ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

    জার্মানির বিদায়, রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে শেষ ষোলোয় প্যারাগুয়ে

    জার্মানির বিদায়, রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে শেষ ষোলোয় প্যারাগুয়ে

    ২৪ বছর পর বিশ্বকাপের নকআউটে এমন প্রত্যাবর্তন ব্রাজিলের

    ২৪ বছর পর বিশ্বকাপের নকআউটে এমন প্রত্যাবর্তন ব্রাজিলের

    ‘মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে’, কোন দলের সমর্থক জয়া আহসান

    ‘মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে’, কোন দলের সমর্থক জয়া আহসান

    ফ্রান্সে কৃতি নারী শিক্ষার্থীদের সংবর্ধনায় ‘উইথ দ্য মাইন্ড’

    ফ্রান্সে কৃতি নারী শিক্ষার্থীদের সংবর্ধনায় ‘উইথ দ্য মাইন্ড’

    থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

    ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল