শাহ আমানত বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কোটি টাকা মূল্যমানের রিয়াল ও দিরহামসহ জাকির হোসেন (৪০) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করে শুল্ক গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এসএসআই) বিভাগের সদস্যরা।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, আটক ব্যক্তি ইউএস বাংলার দুবাইগামী এক আন্তর্জাতিক ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। ইউএস বাংলার এই ফ্লাইটটির ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাবার কথা। এসময় গোয়েন্দারা তল্লাশি চালিয়ে তার কাছে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৬ হাজার ইউএই দিরহাম জব্দ করে। বাংলাদেশি টাকায় এর মূল্য ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা। আটক যাত্রী মধ্যপ্রাচ্যে যাতায়াতের মাধ্যমে বিদেশি মুদ্রাসহ অন্যান্য পাচারকার্যে জড়িত বলে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন।

ওই যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পক্ষ থেকে মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিকে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প