গল টেস্ট দলের বিপদে লড়াকু সেঞ্চুরি কামিন্দু মেন্ডিসের

টপ অর্ডাররা থিতু হয়ে সাজঘরে ফিরেছেন। দল তখন চরম বিপদে। সেখান থেকে হাল ধরলেন কামিন্দু মেন্ডিস। ১৭৮ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কাকে বাঁচাতে ষষ্ঠ উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে গড়লেন ১০৩ রানের জুটি।

গল টেস্টে প্রথম দুই সেশনে দাপট দেখিয়েছেন নিউজিল্যান্ডের বোলাররা। তবে তৃতীয় সেশনে দুই মেন্ডিস (কামিন্দু আর কুশল) মিলে লঙ্কানদের বাঁচিয়ে দিয়েছেন। ৭ উইকেটে ৩০২ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিক দল।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে মোটেই স্বস্তিতে ছিল না শ্রীলঙ্কা। দিমুথ করুনারত্নে ফেরেন ২ করেই। আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ২২, মিডল অর্ডারের দিনেশ চান্দিমাল (৩০), অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩৬) সেট হয়ে আউট হয়েছেন। সুবিধা করতে পারেননি অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাও (১১)।

কামিন্দু মেন্ডিস দিনের একদম শেষ মুহূর্তে এসে আউট হয়েছেন, ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে। ১৭৩ বলে গড়া ১১৪ রানের ইনিংসে ছিল ১১টি বাউন্ডারির মার। ৫০ করে আউট হন কুশল মেন্ডিস।

নিউজিল্যান্ডের উইলিয়ামস ও’ররকি ৫৪ রানে ৩টি আর গ্লেন ফিলিপস ৫২ রানে নেন ২ উইকেট।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প