‘মেসিকে একেবারে না পাওয়ার চেয়ে একটু একটু পাওয়াও ভালো’

ইনজুরির কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন। শেষ পর্যন্ত ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন আগের ম্যাচে এবং ফিরেই করলেন ২ গোল। তবে, বয়সের কারণে এখন মেসি আর আগের মত নেই। প্রায়ই ইনজুরিতে পড়ছেন।

এরই পরিপ্রেক্ষিতে ইন্টার মিয়ামি মেসিকে নতুন করে চিন্তা ভাবনা করছে। তাদের পরিকল্পনা হলো, ইনজুরির কারণে মেসিকে যদি একেবারেই পাওয়া না যায়! তার চেয়ে বরং তাকে কিছু সময়ের জন্য প্রতি ম্যাচে পাওয়া ভালো।

ইন্টার মিয়ামি কোচ জেরার্ডো মার্টিনো মেসিকে নিয়ে এ পরিকল্পনার কথা প্রকাশ করেন। মূলতঃ এমএলএসে সামনে খুবই ব্যস্ত সময় কাটাতে হবে ইন্টার মিয়ামিকে। এই সময়ে মেসিকে যেন পুরোপুরি পাওয়া, সে জন্য নতুন পরিকল্পনা সাজাতে হচ্ছে মার্টিনোকে।

শনিবার রাতেই ফিলাডেলপিয়া ইউনিয়নের বিপক্ষে জোড়া গোল করেছিলেন মেসি। ইন্টার মিয়ামি জয় পেয়েছিলো ৩-১ ব্যবধানে। বাকি গোলটিতেও অ্যাসিস্ট ছিল আর্জেন্টাইন তারকার। মাঠে পুরোটা সময় (সব মিলিয়ে ১০৫ মিনিট) খেলেছেন তিনি। যদিও খেলার সময় মেসিকে ক্লান্ত দেখা যায়নি। তবে, ম্যাচ শেষে কোচ মার্টিনো স্বীকার করেন, মেসি খুবই ক্লান্ত হয়ে পড়েছেন।

মেসি এমন একটা সময়ে ফিরে এসেছেন, যখন এমএলএস ক্যালেন্ডারে মিয়ামির অবস্থান খুবই গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে। এ মুহূর্তে মিয়ামি ইস্টান কনফারেন্সের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এখন তাদের বড় লক্ষ্য এমএলএস কাপ জয় করা।

এ জন্য মিয়ামির মূল চিন্তা হলো, তাদের তারকা ফুটবলারকে পুরোপুরি ফিট রাখা এবং প্লে-অফের আগে তার ওপর খুব বেশি চাপ তৈরি না করা। অক্টোবরের ২৩ তারিখ থেকে প্লে-অফ শুরু হওয়ার কথা।

আগামী কয়েকদিনে বেশ ব্যস্ত সূচি রয়েছে ইন্টার মিয়ামির। লক্ষ্যপানে পৌঁছাতে হলে এখন মেসির ফিটনেস ঠিক রাখার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মিয়ামিকে। আজ রাতেই আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হওয়ার কথা মিয়ামির। এরপর শনিবার নিউইয়র্কে গিয়ে এনওইসিএফসি’র বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে।

ব্যস্ত সূচির মাঝে মেসিকে ফিট রাখার লক্ষ্যে কোচ মার্টিনো রোটেশন পদ্ধতিতে একাদশ সাজানোর কথা ভাবছেন। যাতে মেসিকে হয়তো ম্যাচের পুরোটা সময় খেলাবেন না তিনি। মার্টিনো বলেন, ‘লিও খুবই ভালো আছে। আগের ম্যাচটা ভালোভাবেই সম্পন্ন করেছে সে। তবে সত্যি বলতে সে খুব ক্লান্ত।’

তিনি আরও বলেন, ‘পুরো ৯০ মিনিট সত্যিই দীর্ঘ একটা সময়। যদিও বেশ ভালোয় ভালোয় শেষ হয়েছে সময়টা। এরপরের দুই ম্যাচের জন্যই তাকে সফর করতে হবে। সে খেলবে। তবে, এক সপ্তাহের ব্যবধানে তিনটি ম্যাচ, যার মধ্যে সফরও রয়েছে। সব মিলিয়ে আমরা বিষয়টাকে খুব ভালোভাবেই মাথায় নিয়েছি এবং এ নিয়ে ভাবছি।’

মার্টিনো আরও বলেন, ‘যেখানেই মেসি থাকুক, আমরা সব সময় তাকে মিস করবো। সুতরাং, আমরা এ মুহূর্তে খুব খুশি যে, তিনি দলে ফিরে এসেছেন এবং আমাদের সঙ্গে আছেন। আমরা দলে তার পরিবর্তন চাই না। কারণ, একক ব্যক্তি হিসেবে তার পরিবর্তন সম্ভব না কখনো। তবে আমরা চেষ্টা করছি, দল হিসেবে তার অনুপস্থিতির ঘাটতি পুষিয়ে নিতে।’

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প