ওয়েস্ট হ্যামকে হারিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষে আর্সেনাল

একদিকে হারছিলো লিভারপুল, যেটাকে দারুণ এক সুযোগ হিসেবে গ্রহণ করলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। গানারদের হয়ে ৩০০তম ম্যাচে ডাগআউটে দাঁড়ালেন তিনি। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে মিকেল আর্তেতার ৩০০তম ম্যাচটি হয়ে উঠল এক স্মরণীয় জয়ে রাঙানো এক সন্ধ্যা।

নিজের সাবেক ক্লাব ওয়েস্ট হ্যামের বিপক্ষে ডেকলান রাইসের গোল ও বুকায়ো সাকার পেনাল্টিতে গানাররা ঘরের মাঠে ২-০ ব্যবধানে জয় তুলে নেয়। সে সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষেও উঠে গেলো আর্সেনাল। ৭ ম্যাচে গানারদের পয়েন্ট ১৬। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ওয়েস্টহ্যাম রয়েছে টেবিলের ১৯তম স্থানে।

গত দুই মৌসুমে এমিরেটস স্টেডিয়ামে এসে জয় নিয়ে ফিরেছিল ওয়েস্ট হ্যাম; কিন্তু এবার ইতিহাস পাল্টে দিলেন তাদেরই সাবেক অধিনায়ক রাইস। প্রথমার্ধের ৩৮তম মিনিটে মার্টিন জুবিমেন্দির নিখুঁত পাসে এগিয়ে গিয়ে জোরালো শটে জালের দেখা পান রাইস। গোলের পর তিনি সংযত উদযাপন করলেও পুরনো সতীর্থদের দিকে তাকিয়ে দেন এক অর্থবহ দৃষ্টি।

দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে আসে দ্বিতীয় গোল। এল হাজি মালিক দিওফের ফাউলে রেফারি পেনাল্টি দিলে স্পট কিক নেন বুকায়ো সাকা। ১২ গজ দূর থেকে ঠান্ডা মাথায় জালে পাঠান তিনি। এর আগেও সাকার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছিল।

তবে ম্যাচে কিছু চিন্তার বিষয়ও ছিল আর্তেতার জন্য। দলের অধিনায়ক মার্টিন ওডেগার্ড ম্যাচের ২৯তম মিনিটেই ইনজুরিতে মাঠ ছাড়েন। আর নতুন সাইনিং ভিক্টর গিয়োকেরেসের গোল খরা ছয় ম্যাচে গড়িয়েছে অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে।

আর্সেনালের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও ওয়েস্ট হ্যাম কোচ নুনো এসপিরিতো সান্তোর অবস্থাটা এখন নাজুক। দলটি প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে পরাজিত হয়ে নেমে গেছে অবনমন অঞ্চলে।

আর্সেনাল ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায়। ১৩ মিনিটে এবেরেচি এজে সহজ সুযোগ মিস করেন। প্রথমার্ধে রিকার্ডো কালাফিওরি পোস্টে বল মারেন।

শেষ পর্যন্ত রাইস ও সাকার গোলেই জয়ে ফিরল আর্সেনাল। আর মিকেল আর্তেতা তার কোচিং ক্যারিয়ারের ৩০০তম ম্যাচে উদযাপন করলেন একটি দারুণ জয় দিয়ে।

  • Related Posts

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারিত্বে প্রায় ২৮.৬৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান…

    Continue reading
    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের