মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে বড় জয় মায়ামির

ব্যর্থতা ঘুচিয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরলো ইন্টার মায়ামি। লিওনেল মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারাল দ্য হেরন্স।

মেজর সকার লিগে (এমএলএস) রোববার (৫ অক্টোবর) ৪-১ ব্যবধানে জিতলো মায়ামি। দলকে জয় এনে দেওয়ার পথে দুটি করে গোল করেছেন তাদেও অ্যায়েন্দে ও জর্দি আলবা। গোল না পেলেও তিনটি অ্যাসিস্ট করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মেসি।

টরন্টোর বিপক্ষে ১-১ সমতার পর চিকাগোর বিপক্ষে ৫-৩ ব্যবধানে হার, এমএলএসে কিছুটা ব্যাকফুটে পড়ে গিয়েছিল মায়ামি। তবে দলের ছন্দপতন স্থায়ী হতে দেননি মেসি-আলবারা। নিউ ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিলেন আধিপত্য করে। ৫৬ শতাংশ সময় বল দখলে রেখে ১৫টি শট নেয় তারা। যার ৮টিই ছিল লক্ষ্য বরাবর।

প্রথমার্ধেই দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন আয়েন্দে ও আলবা। দুটি গোলেই অবদান রাখেন মেসি। ৩২তম মিনিটে তিনি অরক্ষিত থাকা আয়েন্দেকে বক্সের ডানপ্রান্তে পাস দেন। দুই পা এগিয়ে ডান পায়ের নিঁখুত শটে জাল খুঁজে নেন আয়েন্দে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফের মেসির ঝলক। বক্সে ঢুকে চার ডিফেন্ডারকে বোকা বানিয়ে ছয় গজ দূরত্বে পাস দেন আলবাকে। বাকিটা সেরে নেন স্প্যানিশ ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে কিছুটা লড়াইয়ের আভাস দিয়েছিল নিউ ইংল্যান্ড। ৫৯তম মিনিটে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ব্যবধান কমিয়েছিলেন ডর তুর্গেমান। তবে পরের মিনিটেই তাদের হতাশ করেন আয়েন্দে। এবারও অ্যাসিস্টের ভূমিকায় মেসি। প্রায় মাঝমাঠ থেকে আর্জেন্টাইন তারকার ক্রস অফ সাইড ফাঁদ এড়িয়ে বক্সের সামনে দখলে নেন আয়েন্দে। এরপর কিছুটা এগিয়ে গিয়ে জড়ান জালে। তিন মিনিট পরই ব্যবধান ৪-১ করে নেন আলবা। সেগোভিয়ার পাস বক্সে বাঁ প্রান্তে পেয়ে দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ান আলবা। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এ জয়ে ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে মেসিরা। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স টেবিলের শীর্ষে অবস্থান করছে ফিলাডেলফিয়া। ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিনসিনাটি।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা