এক ম্যাচে ৩৪ পেনাল্টি শ্যুট, কারাবাও কাপে নতুন রেকর্ড

শিরোনাম দেখে হয়তো অনেকেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। এক ম্যাচে কী করে এত পেনাল্টি হয়!‍ কিন্তু ইংলিশ কারাবাও কাপে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম ও প্রিস্টন নর্থ এন্ডের মধ্যকার ম্যাচে সেটিই হয়েছে।

মূল সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকার শ্যুটে ম্যাচের ফলাফল বের করে আনার সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। এরপরই নাটকীয় এই ঘটনার আবির্ভাব।

ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত দুই দলকে মোট ৩৭টি পেনাল্টি শ্যুট নিতে হয়। এই ম্যাচে শেষ পর্যন্ত জয় পায় ফুলহাম। ১৬-১৫ ব্যবধানে জয় নিশ্চিত হয় প্রিমিয়ার লিগের ক্লাবটির।

কারাবাও কাপের ইতিহাসের এর আগে পেনাল্টি শ্যুটে ১৬-১৫ ব্যবধানে জয়ের রেকর্ড নেই। ২০১৬ সালে সর্বোচ্চ ১৪-১৩ ব্যবধানে কার্লিসলিকে হারিয়েছিল ডার্বি কাউন্টি। সেই ম্যাচেও মোট ৩৪টি শ্যুট নিতে হয়েছিল দুই দলকে।

মঙ্গলবার টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের খেলায় ফুলহামের জয়সূচক পেনাল্টি শ্যুটটি করেন রায়ান লেডসন। দলের ১৭তম শ্যুটে গোল করেন তিনি। অন্যদিকে প্রিস্টন নর্থ এন্ডের ১৭তম শ্যুটটি মিস করেন তিমোথি কাস্ট্যাগনে। সেই শ্যুট মিসের সঙ্গে সঙ্গে ফুলহামের সে কি উচ্ছ্বাস!

এর আগে নবম শ্যুটটি মিস করেছিল উভয় দলই। যেকারণেই এতদূর পর্যন্ত গড়ালো ম্যাচ।

ম্যাচ শেষে প্রিস্টনের কোচ পল হিকিংবোটম বলেন, ‘আমি কখনই এমন শ্যুটআউটের ঘটনার সাক্ষী হইনি। কারণ, এখানে ৮টিতে ৮টিই গোল, ৯টিতে ৯টি। এটি আমাকে জয়ের জন্য আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলেছিল। কারণ, পেনাল্টি থেকে গোল পাওয়ার প্রচেষ্টা এবং প্রতিশ্রুতি দেখা গিয়েছিল।’

‘আমরা দল হিসেবে অবশ্যই ইনজুরি সময় পার করছিলাম। খেলাটিকে পেনাল্টিতে নেওয়ার চেষ্টা করছিলাম। এটি একটি দুর্দান্ত পরিবেশ ছিল। আমরা ড্রয়ের অপেক্ষায় ছিল। তবে আমাদের এটি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের এখন অন্যান্য বিষয়গুলোতে মনোযোগ দিতে হবে।’

এই ম্যাচে ৩৫ মিনিটে প্রথম গোল করে প্রিস্টনের লেডসন। ৬১ মিনিটে রেইস নেলসনের গোলে সমতায় ফেরে ফুলহাম।

  • Related Posts

    সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

    বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেছেন। রোববার (২৮ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। আইএসপিআর…

    Continue reading
    প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

    কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চার শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫ শিক্ষার্থী ও চার শিক্ষক প্রথমবারের মতো দেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়েছেন। রোববার (২৮ জুন) সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত…

    Continue reading

    সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

    সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

    প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

    নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

    নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

    শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    বিশ্বকাপে মেসির আর‌ও একটি অনন্য বিশ্বরেকর্ড

    বিশ্বকাপে মেসির আর‌ও একটি অনন্য বিশ্বরেকর্ড

    একের পর এক আক্রমণ করেও ড্র কলম্বিয়া-পর্তুগাল ম্যাচ

    একের পর এক আক্রমণ করেও ড্র কলম্বিয়া-পর্তুগাল ম্যাচ

    রণবীরের পাশে দাঁড়িয়ে যা বললেন সুনীল শেঠি

    রণবীরের পাশে দাঁড়িয়ে যা বললেন সুনীল শেঠি

    চীনের হাইনান প্রদেশ সফরে গণমাধ্যম প্রতিনিধিদল

    চীনের হাইনান প্রদেশ সফরে গণমাধ্যম প্রতিনিধিদল

    দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি 

    দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি