হ্যারি ‘চার গোল’ কেইন পেনাল্টির হ্যাটট্রিকে প্রথম

ডেনিস ভায়োলেট, রে ক্রফোর্ড, অ্যালান স্মিথ ও হ্যারি কেইন।

প্রথম তিনজনকে অচেনা লাগা অস্বাভাবিক কিছু না। ডেনিস ভায়োলেট ম্যানচেস্টার ইউনাইটেডের বিখ্যাত ‘বাসবি বেবস’দের একজন, মিউনিখ বিমান দুর্ঘটনায় যিনি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। ‘জাঙ্গল বয়’খ্যাত রে ক্রফোর্ড পঞ্চাশ ও ষাটের দশকে খেলেছেন ইংলিশ ফুটবলে, মালয় (এই সময়ের মালয়েশিয়া) ও ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। আর অ্যালান স্মিথ আশি ও নব্বইয়ের দশকে খেলেছেন আর্সেনালে। এখন তো পুরোদস্তুর ফুটবলপণ্ডিত। চতুর্থ ভদ্রলোককে কি পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন আছে?

চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতেবায়ার্ন মিউনিখ ৯: ২ দিনামো জাগরেব। ৯ গোলের ৪টিই করেছেন তালিকার চতুর্থজন হ্যারি কেইন। ইংল্যান্ড কিংবদন্তি ৪ গোল করায় ইতিহাসের পাতা থেকে উঠে এসেছেন বাকি তিন ভদ্রলোক। কারণ, ইউরোপিয়ান কাপের (১৯৯২ থেকে চ্যাম্পিয়নস লিগ) ইতিহাসে চতুর্থ ইংলিশ খেলোয়াড় হিসেবে এক ম্যাচে একাই ন্যূনতম চার গোল করলেন কেইন।

বাকি তিনজনের নাম এখন না বললেও চলে। ঠিকই ধরেছেন, ভায়োলেট, ক্রফোর্ড ও স্মিথ।

১৯৫৬ সালে ইউরোপিয়ান কাপে বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখটের বিপক্ষে ম্যাচে ৪ গোল করেছিলেন ইনসাইড ফরোয়ার্ড হিসেবে খেলা ভায়োলেট। ছয় বছর পর ১৯৬২ ইউরোপিয়ান কাপে ফ্লোরিয়ানার বিপক্ষে একাই পাঁচ গোল করেছিলেন ইপসউইচ টাউনে খেলা ক্রফোর্ড। ২৯ বছর পর ১৯৯১ ইউরোপিয়ান কাপে অস্ট্রিয়া ভিয়েনের বিপক্ষে ম্যাচে চার গোল করেন স্মিথ। তাঁর সেই কীর্তির ৩৩ বছর পর প্রথম ইংলিশ হিসেবে গতকাল রাতে ৪ গোল করলেন কেইন।

কেইনের করা ৪ গোলের তিনটি এসেছে পেনাল্টি থেকে। ফুটবলের পরিসংখ্যানভিত্তিক এক্স হ্যান্ডল অপ্টা জো জানিয়েছে, ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগ সংস্করণ মিলিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে পেনাল্টির হ্যাটট্রিক করলেন কেইন। উয়েফা জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগ সংস্করণে ২০তম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৪ গোল করলেন বায়ার্ন তারকা। চ্যাম্পিয়নস লিগে ওয়েইন রুনিকে টপকে ইংলিশ খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ (৩৩) গোলের রেকর্ডও কাল গড়েছেন কেইন।

ম্যাচ শেষে ডিএজেডএন স্পোর্টসকে কেইন বলেছেন, ‘অসাধারণ ম্যাচ। একটু পাগলাটেও। এত গোল করায় রাতটাও দারুণ কাটল। সত্যি বলতে দ্বিতীয় গোলের পর বুঝতে পারছিলাম না তৃতীয়টি কীভাবে নেব। সৌভাগ্যজনকভাবে লক্ষ্যভেদ করতে পেরেছি।’ পেনাল্টি থেকে ৩ গোল করা নিয়ে কেইনের ভাষ্য, ‘এই প্রথম এক ম্যাচে (পেনাল্টি থেকে) ৩ গোল করলাম। এমন কিছু তো হয় না বললেই চলে।’

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প