যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে দুই প্লেনের সংঘর্ষ

নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে ডেল্টা এয়ারলাইন্সের দুটি প্লেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

ডেল্টা এয়ারলাইন্স থেকে জানানো হয়েছে, নর্থ ক্যারোলাইনা থেকে আগত এন্ডেভার এয়ারের ফ্লাইট ৫০৪৭ এবং ভার্জিনিয়া গামী ফ্লাইট ৫১৫৫ মধ্যে সংঘর্ষ হয়েছে।

ফ্লাইট ৫১৫৫-তে ২৮ যাত্রী ও চারজন ক্রু ছিলেন এবং ফ্লাইট ৫০৪৭-এ ৫৭ যাত্রী ও চারজন ক্রু ছিলেন। এ ঘটনায় একজন কেবিন ক্রু সদস্য সামান্য আহত হন। তাকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে হাসপাতালে পাঠানো হয়।

যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় এবং শাটল বাসে করে টার্মিনালে পৌঁছে দেওয়া হয়। যাত্রীদের প্রয়োজন অনুযায়ী হোটেলের ব্যবস্থা করা হয়েছে এবং নতুন ফ্লাইটে বুকিং দেওয়া হচ্ছে।

তবে সংঘর্ষের কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। বন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।

যাত্রীদের এ অভিজ্ঞতার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

  • Related Posts

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারিত্বে প্রায় ২৮.৬৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান…

    Continue reading
    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের