সিঁদুর খেলায় মাতলেন নারীরা, সন্ধ্যায় প্রতিমা বিসর্জন

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাদশমী আজ। দেবীর বিদায়ের বিষাদ আর সিঁদুর খেলার আনন্দের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার (০২ অক্টোবর) নওগাঁর বিভিন্ন পূজামণ্ডপে সকাল থেকেই শুরু হয়েছে দেবীর বিদায়ের আনুষ্ঠানিকতা।

বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, এদিন (বৃহস্পতিবার) সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল, সঙ্গে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এই পরিবেশ উপেক্ষা করেই ভক্তরা দল বেঁধে পূজামণ্ডপগুলোতে আসতে শুরু করেন। মণ্ডপগুলোতে দশমীর বিহিত পূজা ও দর্পণের আনুষ্ঠানিকতা চলছিল।

পূজা অর্চনার পর নারীরা দেবী দুর্গার সিঁথিতে শেষবারের মতো সিঁদুর পরিয়ে দেন, এরপরই শুরু হয় সিঁদুর খেলার উৎসব। জীবনকে রঙিন করে রাঙিয়ে তুলতে এবং আগামী দিনের জন্য শুভ কামনা জানাতে নারীরা একে অপরের গালে-মুখে সিঁদুর মেখে দেন। বিবাহিত নারীদের পাশাপাশি তরুণী ও শিশুদেরও এই সিঁদুর খেলায় অংশ নিতে দেখা যায়। এ সময় ঢাকের বাদ্যে প্রতিটি পূজামণ্ডপের পরিবেশ ছিল আনন্দমুখর।

শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে সিঁদুর খেলায় মেতে ওঠা সুস্মিতা সাহা ও পারমিতা রায় জানান, এবার অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উৎসব হয়েছে। দেবীর বিদায়ে সিঁদুর খেলার মধ্যে যেন অন্য রকম এক ভালোবাসা ফুটে ওঠে। তারা মায়ের আশীর্বাদ নিতে এসেছেন এবং সারা বছর পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকার জন্য প্রার্থনা করেছেন।

এদিকে প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে নওগাঁ শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীতে নৌ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দুপুরের পর থেকেই প্রতিমাগুলো নৌকায় তোলা শুরু হয়।

বিকেল ৩টা থেকে এই নৌ শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এর মধ্য দিয়েই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে।

উল্লেখ্য, এ বছর নওগাঁ জেলায় মোট ৮০১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়।

  • Related Posts

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। দেশটির একটি শপিংমলে আটকা পড়া মানুষদের জীবিত উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি…

    Continue reading
    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বগুড়ার ধুনট উপজেলায় বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় একই মোটরসাইকেল আরোহী নিহতের ছোট ভাই রাব্বী হাসান (১৮) আহত হয়েছে। বুধবার…

    Continue reading

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা