চ্যাম্পিয়ন্স লিগ শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারালো লিভারপুল

৮১ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়েছিল লিভারপুল। এ সময় হঠাৎ গোল করে সমতায় চলে আসে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচ শেষ হতে যাচ্ছিলো ২-২ গোলের সমতায়। কিন্তু যোগ করা সময়ে ৯০+২ মিনিটে, কর্নার কিক থেকে ভেসে আসা বলে নাটকীয়ভাবে অ্যাটলেটিকোর জালে বল জড়িয়ে দেন লিভারপুল অধিনায়ক, দলটির ডিফেন্ডার ভিরগিল ফন ডাইক।

ডাচ তারকার অতিরিক্ত সময়ের এই গোলেই অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করেছে লিভারপুল।

আরনে স্লটের দলের জন্য এটি এই মৌসুমে একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে, দুই গোলের লিড হাতছাড়া করার পর আবার নাটকীয়ভাবে জয় ছিনিয়ে আনা।

এ নিয়ে টানা পঞ্চমবারের মতো তারা ৮৩ মিনিটের পর গোল করে জয় নিশ্চিত করল। এবার তাদের জয়টি এলো অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটের মাথায় একটি কর্নার থেকে ভেসে আসা অধিনায়কের হেড থেকে করা গোলে।

অ্যানফিল্ডে উন্মাদনার এতটাই চড়েছিল যে, একটা পর্যায়ে অ্যাটলেটির কোচ দিয়েগো সিমিওনে তার ডাগআউটের পেছনের দর্শকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন এবং রেফারি মউরিসিও মারিয়ানি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

ব্রিটিশ ট্রান্সফার রেকর্ডের অধিকারী আলেক্সান্ডার ইসাক-এর লিভারপুলের জার্সিতে অভিষেক হলো এই ম্যাচে। তবে তাকে বেশ নিষ্প্রভই মনে হয়েছে। তবে লিভারপুলের পুরোনো খেলোয়াড়রাই দলকে উড়ন্ত সূচনা এনে দেন। ১২৫ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফারে নিউক্যাসল থেকে আসা ইসাককে ৫৮ মিনিট খেলার পর উঠিয়ে নেন কোচ আরনে স্লট।

ইসাক যখন ছন্দে ফেরার জন্য মরিয়া চেষ্টা করছিলেন, তখন অ্যান্ডি রবার্টসন এবং মোহাম্মদ সালাহ ম্যাচ শুরুর ছয় মিনিটের মধ্যেই স্বাগতিকদের ২-০ গোলে এগিয়ে দেন।৪র্থ মিনিটে গোল করেন অ্যান্ড্রু রবার্টসন। ২ মিনিট পর, খেলার ৬ষ্ঠ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ।

তবে টানা পাঁচ ম্যাচের মধ্যে এটি তৃতীয়বার যখন তারা ২-০ গোলের লিড হাতছাড়া করে পয়েন্ট হারাতে যাচ্ছিল। যদিও ফন ডাইক কোচ স্লটের ৪৭তম জন্মদিনকে স্মরণীয করে তোলেন।

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে, যোগ করা সময়ে (৪৫+৩ মিনিটে) অ্যাটলেটিকোর মার্কোস লরিয়েন্তে গোল করে ব্যবধান কমিয়ে আনেন। যদিও গোলরক্ষক অ্যালিসন বেকার দাবি করেন আন্তোনিও গ্রিজম্যান অফসাইডে ছিলেন।

দ্বিতীয়ার্ধের প্রথম ১২ মিনিট পর (৫৮তম মিনিটে) ইসাকের জায়গায় হুগো একিতিকেকে মাঠে নামান কোচ। ৮১তম মিনিটে মার্কোস লরিয়েন্তে আবারও গোল করেন এবং অ্যাটলেটিকোকে ২-২ সমতায় নিয়ে আসেন।

৯০+২ মিনিটে ইব্রাহিমা কোনাতের নেয়া কর্নার কিক থেকে গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন ভিরগিল ফন ডাইক।

  • Related Posts

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারিত্বে প্রায় ২৮.৬৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান…

    Continue reading
    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের