দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

হিন্দু ধর্মগুরুকে অসম্মানের অভিযোগে সম্প্রতি বলিউড অভিনেত্রী দিশা পাটানির উত্তরপ্রদেশের বাড়িতে গুলিবর্ষণ করে গোল্ডি ব্রার গ্যাং। সেই বিভীষিকাময় রাতের অভিজ্ঞতা জানাতে গিয়ে অভিনেত্রীর বাবা জগদীশ সিং পাটানি জানান, অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি।

এরপরই তাকে ফোন করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আশ্বাস দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যেমন কথা, তেমন কাজ। পাঁচদিনের মাথায় এবার গ্রেপ্তার দুই অভিযুক্ত।

গেল ১২ সেপ্টেম্বর মধ্যরাতে দিশা পাটানির বরেলির বাড়িতে ১০ থেকে ১২ রাউন্ড গুলি চলে। ঘটনার দায় স্বীকার করে অভিনেত্রীর পরিবারকে শাসিয়েছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা।

দিশার বোন খুশবু পাটানির বিরুদ্ধে হিন্দু ধর্মগুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অসম্মানের অভিযোগ তুলেছে তারা। সেই কারণেই গোল্ডি ব্রার গ্যাংয়ের এই পদক্ষেপ।

ঘটনার পর দিশা পাটানির বাবা জগদীশ সিং পাটানিকে ফোন করে খোঁজ নিয়েছিলেন যোগী আদিত্যনাথ। এবার সংশ্লিষ্ট ইস্যুতে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানাল পুলিশ।

যোগীরাজ্যের পুলিশ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দুই ব্যক্তি আন্তর্জাতিক অপরাধচক্রের সঙ্গে যুক্ত। এনকাউন্টারের সময়ে উভয়েই আহত হয়েছে এবং বর্তমানে হাসপাতালে তারা চিকিৎসাধীন।

এদিকে ওই ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন দিশার পরিবারের সদস্যরা- বোন খুশবু পাটানি (সাবেক সেনা কর্মকর্তা), বাবা জগদীশ পাটানি (অবসরপ্রাপ্ত ডিএসপি) ও মা পদ্মা পাটানি। এ ঘটনায় কেউ আহত হননি। অন্যদিকে অভিনেত্রী দিশা তখন মুম্বাইয়ে ছিলেন।  

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর