উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আত্মঘাতী গোলে কোনোমতে জয় টটেনহ্যামের

আত্মঘাতী গোল হতেই পারে। হয়ও ভুরিভুরি। কিন্তু কোনো গোলরক্ষক আত্মঘাতি গোল করেন, এমন দৃশ্য খুবই কম দেখা যায়। তেমন একটি কাণ্ডই মঙ্গলবার রাতে করলেন স্প্যানিশ লা লিগার ক্লাব ভিয়ারিয়াল গোলরক্ষক লুইজ জুনিয়র। ম্যাচের একেবারে শুরুতেই, চতুর্থ মিনিটে লুকাস বার্গভালের ক্রস জুনিয়র ধরলেও তার হাত ফসকে সেটি ধীরে ধীরে নিজেদের জালে প্রবেশ করে।

নাটকীয় ওই মুহূর্তেই জয়-পরাজয় লেখা হয়ে যায় ম্যাচটির। শেষ পর্যন্ত ঘরের মাঠে পাওয়া ওই আত্মঘাতি গোলেই টটেনহ্যাম হটস্পার ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে ভিয়ারিয়ালকে।

ম্যাচের শেষ দিকে, ১২ মিনিট বাকি থাকতে সাবেক আর্সেনাল মিডফিল্ডার থমাস পার্টেকে মাঠে নামান ভিয়ারিয়াল কোট। তার মাঠে নামার পরই দর্শকরা প্রবলভাবে বিদ্রূপাত্মক স্লোগান দিতে শুরু করেন। কারণ গত ৫ই আগস্ট লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে হাজিরা দিয়েছিলেন তিনি। পার্টে অবশ্য খেলার ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারেননি।

টটেনহ্যাম কোচ টমাস ফ্রাঙ্ক নিজের চ্যাম্পিয়নস লিগ অভিষেকেই তিন পয়েন্ট তুলে নিয়ে সন্তুষ্ট। ম্যাচ শেষে তিনি বলেন, `যেকোনো প্রতিযোগিতায় ভালো শুরু গুরুত্বপূর্ণ। আমরা চার ম্যাচে চার জয় পেয়েছি এবং প্রতিটিতেই ক্লিন শিট রেখেছি, যা দলের আত্মবিশ্বাস বাড়াচ্ছে।‘

ভিয়ারিয়াল কোচ মার্সেলিনো অবশ্য ফলাফলে হতাশ। তিনি বলেন, `এটা অন্যায্য একটি ফল। ম্যাচে জয় পাওয়ার যোগ্য আমরা ছিলাম। কমপক্ষে ড্র হওয়া উচিত ছিল। তবে দলের পারফরম্যান্স নিয়ে আমি গর্বিত।‘

২০২৩ সালে এসি মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করার প্রায় ৯৩২ দিন পর আবার চ্যাম্পিয়নস লিগে ফিরল টটেনহ্যাম। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথম ম্যাচেই আত্মঘাতি গোলের সৌজন্যে জয়ের হাসি হাসল লন্ডনের ক্লাবটি।

  • Related Posts

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারিত্বে প্রায় ২৮.৬৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান…

    Continue reading
    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের