ঘুণে ধরা সমাজের গল্প বলবে ‘খেলার পুতুল’

ঘুণে ধরা সমাজে ঘটে চলে নানা ঘটনা। স্বার্থের দ্বন্দ্বে পর হয়ে যায় আপন আবার প্রিয় মানুষগুলো দূরে সরে যায়। প্রয়োজনের কাছে দুর্বল হয়ে পড়ে সম্পর্কের টান। এমনি এক মানবিক বার্তা দেয়া সামাজিক প্রেক্ষাপটের গল্পে নির্মিত হয়েছে নতুন মেগা ধারাবাহিক নাটক ‘খেলার পুতুল’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আলী সুজন। প্রযোজনা করেছে শান টকিজ।

চ্যানেল নাইনে প্রচার হবে নাটকটি। আগামী ৬ অক্টোবর থেকে ‘খেলার পুতুল’ প্রচার হবে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে।

নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তাবাসুম মিথিলা। এতে তার বিপরীতে দেখা যাবে জাহিদ আশিককে। বিশেষ একটি চরিত্রে আছেন সেলজুক আল হাসমি।

এছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে আছেন আছমা শিউলি, এস এম কামরুল বাহার, এ এস আই মুজিবুর রহমান, সুমন আহমেদ বাবু, হারুন অর রশীদ বান্টি, জাহিদ আশিক, মাফিয়া বিথী, ইমরান আজান, সামিয়া রিতা, সোহাস রীজ, তাসনোভা প্রভা, বজলুর রহমান, শাহ আলম, এম এম রহমান, সাউদা মনি ও সুমি ও আরও অনেকে।

পরিচালক জানান, বিভিন্ন মনোরম লোকেশনে ‘খেলার পুতুল’ নাটকটির শুটিং হয়েছে। এরইমধ্যে প্রথম লটের কাজ শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দিনশেষে মানুষকে পরিবারের কাছে ফিরতে হয়, ফিরে যেতে হয়। তাই জীবনের সবকিছুর উপরে পরিবার ও প্রিয়জনদের ঠাঁই হওয়া উচিত। সেই ভাবনা থেকেই পারিবারিক আমেজের গল্প নিয়ে ধারাবাহিকটি তৈরি করেছি। আমার বিশ্বাস নাটকটি জনপ্রিয় হবে।’

‘খেলার পুতুল’ ধারাবাহিকটির চিত্রগ্রহণ পরিচালনা করছেন সিরাজ খান। এতে প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মুন্না খান।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর