আইনি বিপাকে উর্বশী-মিমি, ইডির জরুরি তলব!

অবৈধ অনলাইন বেটিং অ্যাপ ‘১এক্সবেট’–এর সঙ্গে জড়িত থাকার মামলায় নাম জড়ালো জনপ্রিয় দুই অভিনেত্রীর। একজন টালিউডের মিমি চক্রবর্তী অন্যজন বলিউডের উর্বশী রাউতেলা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ‘১এক্সবেট’ একটি বেআইনি বেটিং প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার হওয়ার অভিযোগ রয়েছে। তাই অ্যাপের প্রচারে যারা অংশ নিয়েছেন, তাদের ব্যাংক লেনদেন ও চুক্তি ঘিরে তদন্ত চালানো হচ্ছে।

এ তদন্তের জেরেই  এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মিমি ও উর্বশীকে জরুরি তলব করেছে। বেটিং অ্যাপে তাদের কী ভূমিকা ছিল, তা জানতেই তলব করা হয়েছে দুই অভিনেত্রীকে।

দিল্লির ইডির সদর দফতর সূত্র বলছে, টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ১৫ সেপ্টেম্বর এবং বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে ১৬ সেপ্টেম্বর আদালতের তরফ থেকে দিল্লিতে ইডির সদর দফতরে সময় মতো উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

প্রাথমিকভাবে ‘১এক্সবেট’ অ্যাপের প্রচার ও ব্র্যান্ডিংয়ে যুক্ত থাকায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন মিমি ও উর্বশী। ভবিষ্যতে এ মামলার জেরে আরও কয়েকজন তারকাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ইডি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, বেটিং অ্যাপের সঙ্গে তারকাদের জড়িত থাকা এবারই প্রথম নয়। এর আগেও বলিউড ও টালিউডের একাধিক তারকা এর সঙ্গে যুক্ত থাকায় হাজিরা দিয়েছেন ইডির সদর দফতরে। সর্বশেষ টালিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।

  • Related Posts

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading
    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    টেলিভিশন সিরিজ নির্মাণে যুক্ত হচ্ছেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু প্রযোজকই নন, নতুন একটি ব্রিটিশ সিরিজে অভিনয়ও করবেন পর্তুগিজ ফুটবলার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর এক প্রতিবেদনে বলা…

    Continue reading

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা