হালান্ডের জোড়া গোলে ম্যানচেস্টার ডার্বিতে সিটির বড় জয়

প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ হারের পর আবারও জয়ের ছন্দে ফিরল ম্যানচেস্টার সিটি। আরলিং হালান্ডের জোড়া গোলে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিলো গার্দিওলার শিষ্যরা।

এই ম্যাচে আবেগঘন পরিবেশে মাঠে নামে সিটি। ক্লাবের একনিষ্ঠ সমর্থক ও সাবেক বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন রিকি হ্যাটনের অকাল মৃত্যুতে (বয়স ৪৬) এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে ম্যাচ শুরু হয়।

ম্যাচের ১৮ মিনিটে দ্রুতগতির জেরেমি ডোকুর দুর্দান্ত মুভ থেকে উঠে আসে প্রথম গোল। ডোকুর ক্রস থেকে হেড করে ফিল ফোডেন দারুণ এক গোল করেন।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ফের ডোকুর ঝলক। এবার তার পাসে দারুণ ফিনিশিংয়ে গোল করেন আর্লিং হালান্ড।কিছুক্ষণ পরই আরও এক গোল পেতে পারতেন হালান্ড। কিন্তু সামনে খালি পেয়েও তিনি বল পোস্টে মেরে গোল মিস করে বসেন।

তবে ৬৮ মিনিটে অর্ধেক মাঠ পেরিয়ে একক দৌড়ে গোল করে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন হালান্ড।

এই ম্যাচে সিটির হয়ে প্রথমবার মাঠে নামা ইতালির অধিনায়ক জিয়ানলুইজি দোন্নারুম্মা অসাধারণ সেভ দিয়ে নিজের অভিষেক স্মরণীয় করে রাখেন। অন্যদিকে, সুযোগ তৈরি করেও ফাইনাল থার্ডে ভোগান্তি কাটাতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমে মাত্র একটি জয় নিয়ে তারা নেমে গেছে ১৪তম স্থানে। সিটির এ জয়ে তাদের অবস্থান অষ্টম স্থানে উন্নীত হয়েছে।

  • Related Posts

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারিত্বে প্রায় ২৮.৬৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান…

    Continue reading
    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬, ৪; পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে দুঃস্বপ্নের এত রাত উপহার দিলেন তাওহীদ হৃদয়। এক ওভারেই টানা তিন ছক্কাসহ চার ছক্কায় ৩০ রান তুলে নিলেন…

    Continue reading

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের