গানের স্বত্ব পেতে ৫০০ মিলিয়ন ডলার গুনতে রাজি

বিখ্যাত রক ব্যান্ড পিংক ফ্লয়েডের গানের স্বত্ব কিনতে ৫০০ মিলিয়ন ডলার গুনতে রাজি মিউজিক কোম্পানি সনি মিউজিক। বিষয়টি নিয়ে সনি মিউজিকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ব্যান্ডটি। খবর ফাইন্যান্সিয়াল টাইমসের

পিংক ফ্লয়েডের অন্যতম স্রষ্টা রজার ওয়াটার্স ও ডেভিড গিলমোর মতপার্থক্য বিষয়টিকে জটিল করে তুলেছে। স্বত্ব বিক্রি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারলে কোনো চুক্তি করা সম্ভব হবে না।

কয়েক বছর ধরেই পিংক ফ্লয়েডের স্বত্ব বিক্রি নিয়ে আলোচনা চলছে। ২০২২ সালে স্বত্ব কিনতে হিপনোসিস, ওয়ার্নার মিউজিক ও বিএমজির মতো প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে।

সব ছাপিয়ে সনি মিউজিকের সঙ্গে আলোচনা এগিয়ে নিয়েছে ব্যান্ডটি। এসব গানের ‘মানি’, ‘উইশ ইউ ওয়্যার হেয়ার’, ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’–এর মতো ৫০ বছরের হিট গানগুলো রয়েছে।

পিংক ফ্লয়েডের সঙ্গে যুক্ত একজন বলেন, ব্যান্ডের সদস্যদের মধ্যে মতপার্থক্যের কারণে শেষ পর্যন্ত সনি মিউজিকের সঙ্গে চুক্তিটি হবে কি না, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংগীতের স্বত্ব কিনতে অ্যাপোলো নামের একটি প্রতিষ্ঠান সনি মিউজিকে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। আরেক রক ব্যান্ড কুইনের গানের স্বত্ব কিনতেও আলোচনা চালিয়ে যাচ্ছে সনি মিউজিক। এতে প্রায় এক বিলিয়ন ডলারের মতো ব্যয় করতে রাজি আছে প্রতিষ্ঠানটি।

এর আগে ব্রুস স্প্রিংস্টিনের গান কিনেছে কোম্পানিটি। বব ডিলানও চুক্তি করেছেন।
পিংক ফ্লয়েডের বাইরে একক ক্যারিয়ারে সাফল্য পেয়েছেন রজার ওয়াটার্স ও ডেভিড গিলমোর। গিলমোর সম্প্রতি নতুন অ্যালবাম প্রকাশ করেছেন। এ বছরের ট্যুরের পরিকল্পনাও করছেন তিনি।

তবে চুক্তির বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি রজার ওয়াটার্স ও ডেভিড গিলমোর। সনিও কোনো মন্তব্য করেনি।

  • Related Posts

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস বা ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টায় ‘দালিয়ান আন্তর্জাতিক…

    Continue reading
    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হয়েছে ইসরায়েল-লেবাননের পঞ্চম দফার আলোচনা। মঙ্গলবার (২৩ জুন) আলোচনার মূল বিষয় হচ্ছে ‘পাইলট এলাকা’ তৈরি করা। এসব, পাইলট এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে…

    Continue reading

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট

    ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে আহত ১০

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে আহত ১০

    ৩৯-এ পা মেসির: ফুটবলের ইতিহাস পূর্ণ করা যেন এক মহাকাব্য

    ৩৯-এ পা মেসির: ফুটবলের ইতিহাস পূর্ণ করা যেন এক মহাকাব্য

    বিশ্বকাপ ফুটবল রোনালদোর জোড়া গোল, উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করলো পর্তুগাল

    বিশ্বকাপ ফুটবল রোনালদোর জোড়া গোল, উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করলো পর্তুগাল

    ‘দিদি নাম্বার ওয়ান’ এখন স্বস্তিকা, বাদ পড়ে যা বললেন রচনা ব্যানার্জি

    ‘দিদি নাম্বার ওয়ান’ এখন স্বস্তিকা, বাদ পড়ে যা বললেন রচনা ব্যানার্জি

    প্রবাসীদের নিরাপদ রেমিট্যান্স সেবা দিতে মালদ্বীপে বিশেষ আলোচনা

    প্রবাসীদের নিরাপদ রেমিট্যান্স সেবা দিতে মালদ্বীপে বিশেষ আলোচনা

    জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

    জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

    জুলাই যোদ্ধাদের যে কোনো আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী

    জুলাই যোদ্ধাদের যে কোনো আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী