জাতীয় দলে গোলখরায় থাকা এমবাপে-ভিনি রিয়ালকে জেতালেন পেনাল্টিতে

ফ্রান্সের জার্সিতে সর্বশেষ ২৫ জুন গোল করেছিলেন কিলিয়ান এমবাপে। গেল ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের খেলায় পোল্যান্ডের বিপক্ষে গোলটি করেছিলেন তিনি। এরপর ৫টি ম্যাচ খেললেও গোলের দেখা পাননি ফরাসি এই ফরোয়ার্ড। যে কারণে সর্বশেষ উয়েফা নেশনস লিগে বেলজিয়ামের বিপক্ষে তাকে শুরুর একাদশেও রাখেননি ফ্রান্সের কোচ দেদিয়ের দেশম।

অন্যদিকে ব্রাজিলের জার্সিতে ৩৫ ম্যাচে মাত্র ৫ গোল করা ফরোয়ার্ড ভিনিসিয়ুসকে নিয়েও চলছে সমালোচনা। তিনি কি ব্রাজিলের নাকি রিয়াল মাদ্রিদের, সেটি প্রশ্নেও দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সমর্থকরা। কারণ, জাতীয় দলে একেবারেই ভালো খেলছেন না ভিনি। অথচ রিয়ালের জার্সিতে ঠিকই জেগে ওঠেন তিনি।

গতকাল শনিবার রাতে রিয়ালের অ্যাওয়ে ম্যাচ দেখার পরও হয়তো ভিনিকে নিয়ে আবার সেই প্রশ্ন তুলছেন সমর্থকরা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-০ গোলের জয়ে দুটি গোলেই ছিল ব্রাজিলিয়ান তারকার সংযুক্তি। একটি গোল পেনাল্টিতে নিজেই করেছেন ভিনিসিয়ুস। অন্যটিতে ফাউলের শিকার হয়ে পেনাল্টি শ্যুট এমবাপেকে করতে দিয়েছেন তিনি।

জাতীয় দলে গোলখরায় থাকা ভিনিসিয়ুস ও এমবাপে পেনাল্টিতে গোল করে রিয়ালকে জিতিয়েছেন। ৫৮ মিনিটে ভিনির একটি শট গোলবক্সের ভেতরে থাকা সোসিয়েদাদের মিডফিল্ডার সার্জিও গোমেজের হাতে লাগলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর সফল স্পট কিক নেন ভিনিসিয়ুস। এতে অচলাবস্থা ভেঙে ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল।

এরপর ৭৫ মিনিটে ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হন ভিনি। ভিএআর দেখে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে এমবাপেকে কিক নিতে দেন ব্রাজিল তারকা। এমবাপেও সফল হন। ফলে ২-০ গোলে জয় নিশ্চিত হয় রিয়ালের।

যদিও পেনাল্টি ছাড়াও অনেকগুলো সুযোগ তৈরি করেছিলেন ভিনি ও এমবাপেরা। তবে লক্ষ্যভেদ করতে পারেননি।

৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। আর ৪ ম্যাচের ৪টিতেই জিতে টেবিলের নেতৃত্ব দিচ্ছে বার্সেলোনা।

  • Related Posts

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস বা ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টায় ‘দালিয়ান আন্তর্জাতিক…

    Continue reading
    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হয়েছে ইসরায়েল-লেবাননের পঞ্চম দফার আলোচনা। মঙ্গলবার (২৩ জুন) আলোচনার মূল বিষয় হচ্ছে ‘পাইলট এলাকা’ তৈরি করা। এসব, পাইলট এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে…

    Continue reading

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট

    ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে আহত ১০

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে আহত ১০

    ৩৯-এ পা মেসির: ফুটবলের ইতিহাস পূর্ণ করা যেন এক মহাকাব্য

    ৩৯-এ পা মেসির: ফুটবলের ইতিহাস পূর্ণ করা যেন এক মহাকাব্য

    বিশ্বকাপ ফুটবল রোনালদোর জোড়া গোল, উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করলো পর্তুগাল

    বিশ্বকাপ ফুটবল রোনালদোর জোড়া গোল, উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করলো পর্তুগাল

    ‘দিদি নাম্বার ওয়ান’ এখন স্বস্তিকা, বাদ পড়ে যা বললেন রচনা ব্যানার্জি

    ‘দিদি নাম্বার ওয়ান’ এখন স্বস্তিকা, বাদ পড়ে যা বললেন রচনা ব্যানার্জি

    প্রবাসীদের নিরাপদ রেমিট্যান্স সেবা দিতে মালদ্বীপে বিশেষ আলোচনা

    প্রবাসীদের নিরাপদ রেমিট্যান্স সেবা দিতে মালদ্বীপে বিশেষ আলোচনা

    জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

    জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

    জুলাই যোদ্ধাদের যে কোনো আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী

    জুলাই যোদ্ধাদের যে কোনো আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী