দুবাইয়ে বেড়েছে বাংলাদেশি মৌসুমী ফলের চাহিদা

বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর বাংলাদেশ থেকে দুবাইয়ে মৌসুমী ফলের রফতানি দ্বিগুণ হয়েছে। সেই সঙ্গে বেড়েছে চাহিদাও। পরিবহন সংকট সমাধান করতে পারলে সেই চাহিদার বড় অংশ বাংলাদেশি ফল দিয়ে মেটানো সম্ভব বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

চলতি মৌসুমে আম, জাম, কাঁঠাল ও লিচুসহ বাংলাদেশের নানা রকম মৌসুমী ফল দুবাইয়ের বাজারে পাওয়া যাচ্ছে। বিগত বছরগুলোর তুলনায় এ বছর আল আবির ভেজিটেবল ও ফ্রুট মার্কেটে বাংলাদেশের প্রচুর মৌসুমী ফল আমদানি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

মধ্যপ্রাচ্যের এই বাজারে লাখ লাখ টন ফলের চাহিদা থাকলেও আমদানি প্রক্রিয়ার নানা জটিলতায় অনেক সময় গণ্ডি পেরোতে পারছেন না ব্যবসায়ীরা। তারা বলছেন, আমদানিতে পরিবহন সুবিধা ও শুল্ক কমানো গেলে দুবাইয়ের বাজার বাংলাদেশি ফলের দখলে আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

আমিরাতের বিভিন্ন ফল মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি ফলের বেশ চাহিদা রয়েছে। তবে চাহিদা অনুযায়ী বাংলাদেশি ফল না পেয়ে হতাশ অনেক ক্রেতা। ব্যবসায়ীরা জানান, বিদেশি ফলের পাশপাশি মধ্যপ্রাচ্যের এই বাজার দখল করতে পারবে বাংলাদেশের সুস্বাদু ফল।

ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন গড়ে ১৮ থেকে ২০ টন ফল যাত্রীবাহী বিমানে আমিরাতে আসছে। দাম বেশি হলেও প্রবাসীরা দেশি ফলের স্বাদ নিতে ছুটে আসেন এই মার্কেটে।

দীর্ঘদিন ধরে আবির ভেজিটেবল মার্কেটে ব্যবসা করছেন প্রায় ৩০ হাজার বাংলাদেশি ব্যবসায়ী। তাদের দাবি, বাংলাদেশের পরিবহন সংকটের কারণে দেশিয় ফল আমদানি হচ্ছে তুলনামূলক কম।

চট্টগ্রাম বন্দর থেকে দুবাইয়ের জাবেল আলী পোর্টে কন্টেইনার জাহাজ চলাচলের ব্যবস্থা করলে মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশি পণ্যের সমারোহ ঘটিয়ে অর্থনীতিতে ব্যাপক অবদান রাখা সম্ভব বলে মত ব্যবসায়ীদের।

  • Related Posts

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ক্রিস্টিয়ানো রোনালদো এবার মাঠের বাইরে নতুন এক চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন। প্রথমবারের মতো একটি টেলিভিশন নাটকে অভিনয় করবেন রোনালদো। শুধু তাই নয়, নাটকে তিনি নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য…

    Continue reading
    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে ওঠা নানা বিতর্কের জবাবে এবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সমালোচকদের উদ্দেশে তিনি বলেছেন, তারা ‘ঘৃণায় এতটাই আচ্ছন্ন’ যে বিশ্বকাপের আনন্দ, ঐক্য এবং ফুটবলের…

    Continue reading

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

    জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

    অভিবাসীদের টিপিএস জাতীয় আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা

    অভিবাসীদের টিপিএস জাতীয় আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫