নতুন মুখ নিয়ে তৈরি ‘সাইয়ারা’র দুই দিনের আয় ৬৫ কোটি

যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত সিনেমা ‘সাইয়ারা’। দুই দিনে এর আয় যেন কাঁপিয়ে দিয়েছে বলিউডের বক্স অফিস। ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর হুহু করে বাড়ছে সিনেমাটির আয়।

সিনেমাটিতে জুটি বেঁধেছেন নতুন দুই মুখ— আহান পান্ডে ও অনীত পড্ডা। নতুন অভিনেতা-অভিনেত্রী দিয়ে এতো ভালো করা যায় ‘সাইয়ারা’ যেন তা বুঝিয়ে দিল।

মুক্তির আগেই ট্রেলার, গান আর নতুন মুখের কারণে আলোচনায় আসে ‘সাইয়ারা’। মুক্তির পর সেটা বাস্তবে রূপ নেয়।

স্যাকনিল্কের বক্স অফিস তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই এটি আয় করেছে ২১ কোটি রুপি। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ২৫.৬৩ কোটিতে। ফলে মাত্র দুই দিনেই মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৪৬.৬৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ কোটি ৬৫ লাখ টাকা)।

৪৫ কোটি বাজেটের এই কাজটি ইতিমধ্যে নিজের খরচ তুলে ফেলেছে এবং এখন লাভের পথে হাঁটছে।

আহান পান্ডে বলিউডে এই কাজের মাধ্যমেই পা রাখলেন। বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের ভাইপো তিনি। আর অনীত পড্ডার জন্য এটি বড় সুযোগ, যদিও তিনি এর আগে কাজলের সঙ্গে ‘সালাম ভেঙ্কি’ এবং ‘বিগ গার্লস ডোন’সহ একাধিক সিরিজে অভিনয় করেছেন।

২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ভাষার কাজগুলোর মধ্যে ‘সাইয়ারা’ প্রথম দিনের আয় অনুসারে চতুর্থ অবস্থানে রয়েছে। এর আগে রয়েছে ভিকি কৌশলের ‘ছাভা’, সালমান খানের ‘সিকান্দার’ এবং অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’।

  • Related Posts

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। সোমবার (২৭ জুলাই) তিনি ইসরায়েল ছেড়েছেন বলে…

    Continue reading
    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ন্ত্রণহীন মালবাহী একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক পথচারী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও চার যাত্রী।…

    Continue reading

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

    জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

    অভিবাসীদের টিপিএস জাতীয় আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা

    অভিবাসীদের টিপিএস জাতীয় আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ