নেপালকে আজ রুখলেই শিরোপা বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা প্রত্যাশী স্বাগতিক বাংলাদেশ। ট্রফি নিয়ে হিমালয়ের পাদদেশে যেতে প্রতিশ্রুতিবদ্ধ নেপালের মেয়েরাও। অভিন্ন স্বপ্ন পূরণ করতে দুদলকে মেলাতে হবে দুরকম সমীকরণ। নেপালকে জিততেই হবে। 

ড্র করলেই শিরোপা উল্লাস করতে পারবে বাংলাদেশ। আজ দুদলের সেই অঘোষিত ফাইনাল। সন্ধ্যা ৭টায় কিংস অ্যারেনায় শুরু হবে ম্যাচটি। টি স্পোর্টস সরাসরি খেলা সম্প্রচার করবে।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সোনালি ট্রফি রেখে দেওয়ার প্রত্যয়ে এবারের আসরে মাঠে নেমেছেন আফঈদা খন্দকাররা। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেললেও শুধু হিমালয়কন্যাদের সঙ্গেই কষ্টার্জিত জয় পেতে হয়েছে বাংলাদেশকে।

এবারের আসরে চার দল বলেই ডাবল লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে। প্রত্যেক দল প্রত্যেকের সঙ্গে দুবার করে খেলছে। প্রথম লেগে নেপালের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। 

স্বাগতিকদের কাছে হারলেও জয় নিয়েই মাঠ ছাড়তে ভুটান ও শ্রীলংকাকে গোলবন্যায় ভাসিয়েছে হিমালয়কন্যারা। তাই গোল পার্থক্যে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে তারা। পাঁচ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে স্বাগতিকরা। 

এক ম্যাচ হারায় ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেপাল। আজ জিতলেই গোল পার্থক্যে শিরোপা চলে যাবে হিমালয়ের দেশে। কারণ বাংলাদেশের যেখানে +২০, সেখানে নেপালের গোল পার্থক্য +২৬। 

বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারেন নেপালের পূর্ণিমা রাই ও মিনা দেউবা। দুই হ্যাটট্রিকসহ ১০ গোল করে পূর্ণিমা সবাইকে ছাড়িয়ে শীর্ষে রয়েছেন।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স