চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল

এবার রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রকাশ্যে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে এক পথচারীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়েছেন এক ছিনতাইকারী। ব্যাগ ছিনিয়ে চাপাতি হাতেই দিব্বি পুলিশের সামনে দিয়ে চলে যান ওই যুবক। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিনগত রাত ১২টার পর এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

শুক্রবার (১৮ জুলাই) রাতে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, ঘটনার পর পথচারীদের থেকে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তবে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী কিংবা ছিনতাইকারী কাউকে পায়নি পুলিশ।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় আসেননি। এরপরও পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে ছিনতাইকারীকে শনাক্তের পর আইনের আওতায় আনতে চেষ্টা করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা বলেন, ‘রাত ১২টার পর রাসেল স্কয়ার মোড়ে ট্রাকের চাপ থাকে বেশি। এছাড়া রাসেল স্কয়ারের আশপাশে অনেকগুলো নৈশকোচের স্ট্যান্ড রয়েছে। রাতে এসব বাস ঢাকার বাইরে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়। উপস্থিত ট্রাফিক পুলিশের সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন। পুলিশ সদস্য হয়তো চাপাতি হাতে যুববকে খেয়াল করেননি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবককে চাপাতি হতে ভয় দেখাচ্ছেন কালো প্যান্ট পরা এক ছিনতাইকারী। একপর্যায়ে ব্যাগটি নিয়ে রাস্তা পার হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ওই ছিনতাইকারী। ওই সময় রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন কয়েকজন ট্রাফিক পুলিশ সদস্য। চাপাতি হাতে তাদের সামনে দিয়েই যেতে দেখা যায় ছিনতাইকারীকে।

ছিনতাইয়ের সময় ঘটনাস্থলে বেশকিছু মানুষ থাকলেও সবাই নির্বিকার তাকিয়ে দেখছিলেন। ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থল ধানমন্ডি ৩২ নম্বরের দিকে। নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?