ওয়াল স্ট্রিট জার্নাল ও রুপার্ট মারডকের বিরুদ্ধে মামলা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে ওয়াল স্ট্রিট জার্নাল, তার মালিক নিউজ করপোরেশন ও মিডিয়া মোগল রুপার্ট মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা দায়ের করেছেন।

এই মামলাটি দক্ষিণ ফ্লোরিডার ফেডারেল আদালতে দায়ের করা হয়েছে। ট্রাম্প দাবি করেছেন যে ওয়াল স্ট্রিট জার্নাল জেফ্রি অ্যাপস্টিন-এর সঙ্গে বন্ধুত্ব নিয়ে বানোয়াট ও অপমানজনক প্রতিবেদন প্রকাশ করে তার রাজনৈতিক ভাবমূর্তি ও আর্থিক ক্ষতি করেছে।

মামলা দায়েরের আগে ট্রাম্প সামাজিক যোগাযোগামাধ্যমে বলেন, আমি অপেক্ষায় আছি রুপার্ট মারডককে আমার মামলায় সাক্ষ্য দিতে দেখার জন্য। তার এই ‘আবর্জনা পত্রিকা’ ওয়াল স্ট্রিট জার্নালের বিচার হবেই!

মামলার মূল অভিযোগে বলা হয়েছে, নিউজ করপোরেশন, ডাও জোনস, মারডক ও দুই প্রতিবেদক ইচ্ছাকৃতভাবে ট্রাম্পকে রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করতে এই প্রতিবেদন প্রকাশ করেন।

তাদের প্রতিবেদনে ‘ম্যালিশিয়াস ইন্টেন্ট’ ছিল, যা ট্রাম্পের মতে তাকে আর্থিক ও সামাজিকভাবে ভয়াবহ ক্ষতির মুখে ফেলেছে।

বিলাসবহুল জীবনের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনকে এক সময় বন্ধু বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। যদিও অ্যাপস্টিন ২০১৯ সালে জেলে আত্মহত্যা করেন, তবুও তার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ঘিরে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে, বিশেষ করে ট্রাম্প-সমর্থক রক্ষণশীল মহলে।

মামলার পাশাপাশি ট্রাম্প ম্যানহাটনের ফেডারেল কোর্টে আবেদন করেছেন অ্যাপস্টিন এবং তার সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েল-এর গ্র্যান্ড জুরি শুনানির নথি প্রকাশের জন্য। ম্যাক্সওয়েল ২০২১ সালে অপ্রাপ্তবয়স্কদের যৌন নির্যাতনের সহায়তা-সংক্রান্ত পাঁচটি ফেডারেল অপরাধে দোষী সাব্যস্ত হন।

এখন পর্যন্ত ওয়াল স্ট্রিট জার্নাল, ডাও জোনস, নিউজ কর্প বা রুপার্ট মারডকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প