মালয়েশিয়ায় বিশেষ অভিযান: স্বামী-সন্তান রেখে পালিয়ে গেলেন এক নারী

মালয়েশিয়ায় শনিবার ভোরে পরিচালনা করা হয় এক সমন্বিত অভিবাসীবিরোধী অভিযান। অভিযানে আটক করা হয় ১২০ জন অবৈধ অভিবাসীকে। এ সময় এক অভিবাসী নারী তার স্বামী এবং দুই ছোট সন্তানকে রেখে পালিয়ে যান।

শনিবার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ পেরাকের জেনারেল অপারেশনস ফোর্স (পিজিএ) এক বিবৃতিতে জানান, রাজ্যের পারসিয়ারান প্যানোরামা লাপাঙ্গান পেরদানার একটি নির্মাণস্থলে অভিযানের সময় সুলাওয়েসির বাসিন্দা ওই নারী পালিয়ে যান। কারণ তার কাছে বৈধ ভ্রমণ নথিপত্র ছিল না বলে ধারণা করা হচ্ছে। অভিযানের সময়, স্বামী এবং তাদের দুই এবং তিন বছর বয়সী দুই সন্তানকে কর্তৃপক্ষ আটক করে। তবে পালিয়ে যাওয়া নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

অভিযানে জড়িত পরিবারটি ২০০ জনেরও বেশি বিদেশির মধ্যে ছিল, যাদের মধ্যে প্রায় ১০ শিশুও ছিল। পেরাক জেআইএম-এর পরিচালক দাতুক জেমস লি বলেন, অভিযানের সময় কাগজপত্র পরীক্ষা করা মোট সংখ্যার মধ্যে প্রায় ১২০ জনকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর অধীনে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়েছে। আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

পরিচালক বলেন, আমাদের অভিযানের লক্ষ্য হলো পাসপোর্ট অপরাধ, মেয়াদোত্তীর্ণ কর্মস্থলে থাকা এবং অবৈধ পাস ব্যবহার বন্ধ করা। আটকদের পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এবং যেসব শিশুদের কাছে কাগজপত্র ছিল না তাদের একটি বিশেষ ডিপোতে পাঠানো হয়েছে।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প