কোরীয় অভিনেত্রীর অকাল প্রয়াণ

কোরীয় অভিনেত্রী কং সিউ-হা মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৩১ বছর।

দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যানসারে আক্রান্তের পর সোমবার তার মৃত্যু হয়েছে।

কং সিউ-হায়ের মৃত্যুতে দক্ষিণ কোরিয়ার শোবিজ ইন্ডাস্টিতে শোকের ছায়া নেমে এসেছে। তার সহশিল্পী, নির্মাতাদের অনেকে সামাজিকমাধ্যমে শোক জানাচ্ছেন। এই অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে সিউল সেন্ট মেরিস হাসপাতালের ফিউনারেল হলের ৮ নম্বর কক্ষে একটি শোকস্তম্ভও স্থাপন করা হয়েছে।

জানা গেছে, কং সিউ-হায়ের শেষকৃত্যের শোভাযাত্রা শুরু হবে ১৬ জুলাই সকালে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার মরদেহ নিয়ে যাওয়া হবে গিয়ংনাম প্রদেশের হামান এলাকায়, যেখানেই তাকে সমাহিত করা হবে।

২০১২ সালে ব্রেভ গায়েজের ‘গেটিং ফারদার আওয়ে’ মিউজিক ভিডিওর মাধ্যমে শোবিজে অভিষেক ঘটে কং সিউ-হায়ের। এরপর ধীরে ধীরে পরিচিতি পান তিনি। এক যুগের ক্যারিয়ারে ‘স্কুলগার্ল ডিটেকটিভস’, ‘ফ্লাওয়ারস অব দ্য প্রিজন’ ও ‘হার্ট সার্জনস’র মতো জনপ্রিয় ড্রামায় অভিনয় করেছেন তিনি।

মৃত্যুর আগে ‘মাংনায়েন’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন কং সিউ-হা। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল