সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং

‘টার্বানড টর্নেডো’খ্যাত কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং মারা গেছেন। ১১৪ বছর বয়সে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

সোমবার দুপুরে ভারতের পাঞ্জাবের জলন্ধর-পাঠানকোট হাইওয়েতে হাঁটার সময় একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতরভাবে আহত হন ফৌজা সিং এবং পরে মারা যান।

এই দুঃসংবাদের সত্যতা নিশ্চিত করেন লেখক খুশবন্ত সিংহ, যিনি ফৌজা সিংহের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এক্স (সাবেক টুইটার)-এ খুশবন্ত সিং লিখেছেন, ‘আমার টার্বানড টর্নেডো আর নেই। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, শ্রদ্ধেয় ফৌজা সিং আজ বিকেল ৩টা ৩০ নাগাদ নিজের গ্রাম বিয়াসে রাস্তা পার হওয়ার সময় একটি অজানা গাড়ির ধাক্কায় মারা গেছেন। শান্তিতে বিশ্রাম করুন, প্রিয় ফৌজা।’

ফৌজা সিংহের জন্ম ১৯১১ সালের ১ এপ্রিল। স্ত্রী ও পুত্র কুলদীপের মৃত্যুর পর তিনি দৌড়কে নিজের জীবনের অংশ করেন। ৮৯ বছর বয়সে ২০০০ সালে লন্ডন ম্যারাথন ছিল তার প্রথম দৌড়। তিনি লন্ডন, নিউ ইয়র্ক ও টরন্টোতে মোট ৯টি ২৬-মাইল ম্যারাথন দৌড়ে অংশ নেন।

ফৌজা ২০০৪ সালের এথেন্স অলিম্পিক ও ২০১২ সালের লন্ডন অলিম্পিকে টর্চবাহক ছিলেন। তিনি মোহাম্মদ আলি ও ডেভিড বেকহ্যামের সঙ্গে একটি ক্রীড়া ব্র্যান্ডের বিজ্ঞাপনেও অংশ নেন।

৯৩ বছর বয়সে ফৌজা ৬ ঘণ্টা ৫৪ মিনিটে একটি ম্যারাথন শেষ করে তার বয়স অনুযায়ী বিশ্বরেকর্ড গড়েন। ১০০ বছর বয়সে কানাডায় এক বিশেষ ক্রীড়া ইভেন্টে একদিনে ৮টি বিশ্বরেকর্ড তৈরি করেন তিনি।

ফৌজার জীবনী ‘টার্বানড টর্নেডো’ ২০১১ সালের ৭ জুলাই ব্রিটেনের হাউস অফ লর্ডসে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!