মালয়েশিয়ায় এক বাংলাদেশির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

মালয়েশিয়ার মেলাকা হাসপাতালের অপারেশন থিয়েটারে একজন নার্সকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে মোহাম্মদ আবু বসির বোখারী নামের এক বাংলাদেশির বিরুদ্ধে। তিনি একজন পরিচ্ছন্নতাকর্মী।

সোমবার (১৪ জুলাই) দেশটির আয়ের কেরোহ ম্যাজিস্ট্রেট আদালতে বোখারীকে (৩০) অভিযুক্ত করা হয়। যদিও আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

এনএসটি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, গত ৯ জুন রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে মেলাকা হাসপাতালের ৪ নম্বর অপারেশন থিয়েটারে (ওটি) ৩২ বছর বয়সী একজন নারীকে যৌন হেনস্তার চেষ্টা করেন বোখারী।

বোখারীর বিরুদ্ধে দণ্ডবিধির ৩৫৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা, বেত্রাঘাত অথবা এই শাস্তির যেকোনো দুটি হতে পারে।

এদিকে, আদালত অভিযুক্ত বাংলাদেশিকে ৪ হাজার রিঙ্গিতের বিনিময়ে জামিনে মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছে। তবে এর জন্য মেলাকায় বসবাসরত দু’জন মালয়েশিয়ান জামিনদার এবং প্রতি মাসে বুকিত বারু পুলিশ স্টেশনে রিপোর্ট করার শর্ত দেওয়া হয়। একই সঙ্গে আদালতে পাসপোর্ট জমা দিতে বলা হয়।

নথি জমা দেওয়ার জন্য মামলার পরবর্তী শুনানির তারিখ আগামি ১৮ জুলাই নির্ধারণ করেছেন আদালত।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!