দুপুরের মধ্যে পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে। তবে এই অবস্থার মধ্যেই দেশের কয়েকটি জেলায় প্রাণঘাতী বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন শঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক।

এতে বলা হয়েছে, আজ ভোর ৫টার পর থেকে সকাল ১০টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের (উত্তর দিকের জেলাগুলো) জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। 

পোস্টে মোস্তফা কামাল পলাশ জানান, শুক্রবার সকাল ভোর ৫টার পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকার টাঙ্গাইল, গাজিপুর, কিশোরগঞ্জে বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা ছাড়াও ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার ওপরে। এছাড়াও সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরে হালকা পরিমাণে বজ্রপাত চলছে।

পোস্টে তিনি লেখেন, গত ৩ দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে বজ্রপাতের আঘাতের কারণে একাধিক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কৃষক ও কৃষি শ্রমিক ভাইদের অনুরোধ করব বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে মাঠে কাজ করা থেকে বিরত থাকার জন্য। এই সময় খোলা মাঠে কৃষিকাজ করলে বজ্রপাতের কারণে মৃত্যুর প্রবল ঝুঁকি থাকবে।

এতে আরও বলা হয়েছে, বেশি বজ্রপাত ও বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের ঠাকুরগাও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে। রাজশাহী বিভাগের জয়পুরহাট, নওগা, বগুড়া, সিরাজগঞ্জে। ময়মনিসংহ বিভাগে সকল জেলা 

এতে আরও বলা হয়েছে, অনুগ্রহপূর্বক মনে রাখবেন যে বেশিভাগ কৃষি শ্রমিকদের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হলও কৃষি শ্রমিকটি। বৃষ্টিপাতের সময় কৃষি শ্রমিককে খোলা মাঠে ধান কাটতে বাধ্য করার অর্থ হলও সেই শ্রমিককে জোর করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। ফলে, আমার বন্ধু লিস্ট ও ফলোয়ারদের সবার প্রতি বিনীত অনুরোধ বোরো ধান কাটার কৃষি শ্রমিকদের জীবন রক্ষার্থে সবাই এগিয়ে আসুন। দারিদ্র কৃষি শ্রমিকদের জীবন রক্ষা করুন বজ্রপাতের আঘাতে মৃত্যু থেকে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পূর্বের নিয়ম অনুযায়ী প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের…

    Continue reading
    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস আমরা অ্যালাউ করবো না স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাসের মতো অপসস্কৃতি আমরা অ্যালাউ করবো না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে গিয়ে দাবি আদায়, পরীক্ষা স্থগিত…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত

    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস আমরা অ্যালাউ করবো না স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস আমরা অ্যালাউ করবো না স্বরাষ্ট্রমন্ত্রী

    মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন, ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

    মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন, ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

    ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু

    ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু

    জ্বালানি খাতের নির্বাহী থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী হলেন কোরেৎস্কিই

    জ্বালানি খাতের নির্বাহী থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী হলেন কোরেৎস্কিই

    হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

    হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

    বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বিতীয় ম্যারাডোনা

    বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বিতীয় ম্যারাডোনা

    রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল, যোগ দিবেন বিজেপিতে!

    রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল, যোগ দিবেন বিজেপিতে!

    টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন

    টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী