টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন

জাপানের টোকিওতে বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ দূতাবাসের সম্মেলনকক্ষে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।

শহীদ আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। দূতাবাসের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে এই শোকাবহ দিবসটিকে যথাযথ মর্যাদায় স্মরণ করা হয়।

আলোচনা সভায় রাষ্ট্রদূত মো. দাউদ আলী জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও শহীদের ত্যাগের মহিমা তুলে ধরে বলেন, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শহীদ আবু সাঈদ যেভাবে অকুতোভয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, সেই আত্মত্যাগই মূলত ছাত্র আন্দোলনকে একটি গণআন্দোলনে রূপান্তর করতে এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ প্রশস্ত করতে প্রধান ভূমিকা পালন করেছিল।

রাষ্ট্রদূত আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি সমতার রাষ্ট্র, ফ্যাসিবাদমুক্ত ও গুম-খুনমুক্ত সুশাসনের রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি। আমরা একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি নির্বাচনের অধিকার ফিরে পেয়েছি, যা আমাদের জন্য এক নতুন আশার বার্তা। বর্তমান সরকারের নেতৃত্বে দেশে যে গণতান্ত্রিক ধারা এবং সুশাসনের পরিবেশ তৈরি হয়েছে, তা আমাদের জাতি তথা দেশ গঠনে নতুন গতি সঞ্চার করেছে।

সরকারের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বর্তমান সরকার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করছে। জনগণ যে আশা নিয়ে দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখছে, তা বাস্তবায়নে সরকার সফল হবে-এমনটাই আমাদের প্রত্যাশা থাকবে। শহীদের স্বপ্নের সেই রাষ্ট্র গঠনে সরকারের প্রতিটি ইতিবাচক উদ্যোগকে সফল করতে আমরা দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব।

তিনি বলেন, আমরা সবাই মিলে সরকারের হাতকে শক্তিশালী করতে চাই, যেন জনগণের কাঙ্ক্ষিত কার্যকর রাষ্ট্র পরিচালনায় সরকার বিশ্বমঞ্চে অনন্য ভূমিকা পালন করতে পারে। শহীদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা, দেশ ও জাতির সমৃদ্ধি ও উন্নয়ন কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সরকারি তথ্য বিবরণীতে এসব তথ্য জানা গেছে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পূর্বের নিয়ম অনুযায়ী প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের…

    Continue reading
    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস আমরা অ্যালাউ করবো না স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাসের মতো অপসস্কৃতি আমরা অ্যালাউ করবো না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে গিয়ে দাবি আদায়, পরীক্ষা স্থগিত…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত

    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস আমরা অ্যালাউ করবো না স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস আমরা অ্যালাউ করবো না স্বরাষ্ট্রমন্ত্রী

    মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন, ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

    মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন, ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

    ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু

    ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু

    জ্বালানি খাতের নির্বাহী থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী হলেন কোরেৎস্কিই

    জ্বালানি খাতের নির্বাহী থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী হলেন কোরেৎস্কিই

    হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

    হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

    বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বিতীয় ম্যারাডোনা

    বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বিতীয় ম্যারাডোনা

    রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল, যোগ দিবেন বিজেপিতে!

    রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল, যোগ দিবেন বিজেপিতে!

    টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন

    টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী