ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু

ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে বৃহস্পতিবার (১৬ জুলাই) জানিয়েছে সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকম এক বিবৃতিতে জানায়, আজ রাত ৯টা ৪০ মিনিটে (ইস্টার্ন টাইম) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে সর্বশেষ বড় ধরনের হামলার অভিযান সম্পন্ন করেছে। হামলায় ইরানের উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক রসদ অবকাঠামো এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং তারা সতর্ক, প্রাণঘাতী ও প্রস্তুত অবস্থায় রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, টানা ষষ্ঠ রাতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ইরানের বিভিন্ন শহর এবং পাঁচটি সেতুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বান্দার আব্বাসের একটি আবাসিক এলাকায় মার্কিন হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

অন্যদিকে, হরমোজগান প্রদেশের বান্দার খামিরের কাছে দুটি সেতুতে পৃথক হামলায় সাতজন নিহত এবং নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে আইআরআইবি।

এছাড়া কেশম দ্বীপের দক্ষিণ উপকূলে চারটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে, হরমোজগান প্রদেশের সিরিক এলাকাতেও একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলায় বান্দার আব্বাস-শিরাজ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়, বান্দার আব্বাসের পশ্চিমে তিনটি এবং দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মেহের নিউজ এজেন্সির তথ্য মতে, বন্দর আব্বাসে হামলায় প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে একটি টেলিযোগাযোগ টাওয়ার লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

সর্বশেষ ফার্স নিউজ এজেন্সি জানায়, মার্কিন হামলায় মোট পাঁচটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে গারিভেহ ও কাহুরেস্তান সেতু রয়েছে। এসব সেতু ইরানের অভ্যন্তরীণ রসদ সরবরাহ ও সামরিক চলাচলের জন্য গুরুত্বপূর্ণ।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর