জ্বালানি খাতের নির্বাহী থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী হলেন কোরেৎস্কিই

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মনোনীত সেরহি কোরেৎস্কিই-কে নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। প্রধানমন্ত্রী হিসেবে তার নিয়োগের পক্ষে ২৮৯ জন আইনপ্রণেতা ভোট দেন।

জেলেনস্কির প্রেসিডেন্ট থাকাকালে চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে কোরেৎস্কিই দায়িত্ব নিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ইউক্রেনের বার্তা সংস্থা ইউক্রেনিফর্ম।

প্রতিবেদনের তথ্যমতে, সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেঙ্কোর স্থলাভিষিক্ত হচ্ছেন কোরেৎস্কিই। এর আগে ইউলিয়া স্ভিরিদেঙ্কো প্রায় এক বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ১৪ জুলাই ইউক্রেনের পার্লামেন্ট প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেঙ্কোর পদত্যাগ অনুমোদন দেয়। তার পদত্যাগের ফলে পুরো মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যায়।

১৫ জুলাই সকালে ক্ষমতাসীন সার্ভেন্ট অব দ্য পিপল দলের সংসদীয় সদস্যদের সঙ্গে বৈঠকে কোরেৎস্কিই ভবিষ্যৎ সরকারের কাঠামো এবং মন্ত্রিসভার কাজের পরিকল্পনা তুলে ধরেন। পরে ওই দিন সন্ধ্যায় প্রেসিডেন্ট জেলেনস্কি আনুষ্ঠানিকভাবে সেরহি কোরেৎস্কিইর নাম প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদনের জন্য পার্লামেন্টে পাঠান।

জানা গেছে, ৪৮ বছর বয়সী সেরহি কোরেৎস্কিই ইউক্রেনের লুতস্ক শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন উদ্যোক্তা ও নির্বাহী কর্মকর্তা এবং তেল ও গ্যাস খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার আগে তিনি নাফতোগাজ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন।

সে সময় গ্রুপটির অধীনে ইউক্রেনজুড়ে ২০০টিরও বেশি প্রতিষ্ঠান ছিল। এর মধ্যে ডব্লিউওজি (WOG) জ্বালানি স্টেশন নেটওয়ার্ক, হালিচিনা দুগ্ধ কোম্পানি, খেরসন অয়েল রিফাইনারি, কোমো চিজ ব্র্যান্ড এবং ভলিনওবলেনেরগোসহ আরও অনেক প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল।

২০১৩ সালে তিনি ডব্লিউওজি জ্বালানি স্টেশন নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা হন। ২০১৯ সালে কোরেৎস্কিই আইডিয়ালিস্ট কফি কো. প্রতিষ্ঠা করেন। ২০২২ সালের নভেম্বরে রাষ্ট্রায়ত্ত মালিকানায় নেওয়ার পর তাকে উক্রনাফতা এবং উক্রতাতনাফতা-র প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

২০২৫ সালের মে মাসে প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে তিনি নাফতোগাজ ইউক্রেনের ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান হন।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর