সংঘর্ষে ছাদ উড়ে যাওয়ার পরও বাস চালিয়ে গেলেন ড্রাইভার!

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পর পর কয়েকটি সংঘর্ষের পর উড়ে গেছে সায়দাবাদ থেকে ছেড়ে আসা বরিশাল এক্সপ্রেস নামের একটি বাসের ছাদ। তবে বাস না থামিয়ে ছাদবিহীন গাড়িটি কয়েক কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক। এতে আহত হন কয়েকজন যাত্রী।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমষপুরে এ দুর্ঘটনা ঘটে।

বাসে থাকা এক যাত্রী জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের কামারখোলা রেল ফ্লাইওভারের উপর ‘বরিশাল এক্সপ্রেস’ নামক দ্রুতগতির বাসটি সামনে থাকা একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা আরও একটি কাভার্ডভ্যানে গিয়ে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে বাস চালক আতঙ্কিত হয়ে পড়েন।

এ সময় পেছনে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দেখে বাসচালক আরও বেপরোয়া হয়ে ওঠেন উল্লেখ করে যাত্রীরা জানান, পরে সমাষপুরে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটির ছাদ উড়ে সড়কে ছিটকে পড়ে। এতে যাত্রীরা আরও আতঙ্কিত হয়ে বাসটি থামানোর অনুরোধ করেন। কিন্তু তারপরও থামেননি চালক। বরং ছাদবিহীন অবস্থায় প্রায় পাঁচ কিলোমিটার পথ চালিয়ে যান।

এরপর পদ্মা সেতু দিয়ে না গিয়ে বাসটি ভিন্ন একটি অভ্যন্তরীণ সড়কে প্রবেশ করে। এ সময় বাস থেকে কয়েকজন যাত্রী লাফিয়ে নেমে যান। একপর্যায়ে পদ্মা সেতু উত্তর থানা এলাকার কুমারভোগের অন্ধকার সড়কে ঢুকে যায়। এ সময় যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে। পরে কুমারভোগে ছিদ্দিকিয়া মাদ্রাসার সামনে বাসটি আটকে দেন তারা। এ সময় উত্তেজিত জনতা চালককে আটকের চেষ্টা করলে তিনি সটকে পড়েন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গা থেকে আহত ৮ জনকে উদ্ধার করেছি। বেপরোয়া বাসটির গতি মাঝেমধ্যে কমলে তারা লাফিয়ে নামেন। এর মধ্যে একজনের মাথা ফেটেছে। একজন চলন্ত বাস থেকে লাফিয়ে কোথায় পড়েছেন তার এখনো হদিস পাওয়া যায়নি।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। চালককে আটকের চেষ্টা চলছে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, গুরুতর আহত একজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আর বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১