রুদ্ধশ্বাস টাই, সুপার ওভারে রাজস্থানকে হারালো দিল্লি

শেষ ওভারে জয়ের জন্য রাজস্থান রয়্যালসের দরকার ছিল ৯ রান। হাতে ৭ উইকেট। মিচেল স্টার্কের করা শেষ ওভারে এসে হলো রুদ্ধশ্বাস এক টাই। সিমরন হেটমায়ার আর ধ্রুব জুরেল মিলে ৮ রানের বেশি তুলতে পারলেন না।

স্টার্ক শেষ বলটা ইয়র্কার দিলে ডিপ মিডউইকেটে ঠেলে দুই রান নিতে যান জুরেল। কিন্তু এক নেয়ার পর আরেকটি রান সম্পূর্ণ করতে পারেননি। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে দিল্লির হয়ে ফের বল হাতে নেন স্টার্ক। সিমরন হেটমায়ার আর রিয়ান পরাগ নামেন ব্যাটিংয়ে। হেটমায়ার আর পরাগ একটি করে বাউন্ডারি হাঁকান। তবে ৫ বলেই ২ উইকেট হারায় রাজস্থান, করে ১১। ফলে দিল্লি ক্যাপিটালসের দরকার পড়ে ১২ রান।

রাজস্থান সুপার ওভারে বল দেয় সন্দিপ শর্মাকে। ব্যাটিংয়ে নামেন ত্রিস্তান স্টাবস আর লোকেশ রাহুল। কোনো নাটক হয়নি। রাহুলের বাউন্ডারি আর স্টাবসের ছক্কায় চার বলেই জয় তুলে নেয় দিল্লি।

এর আগে দিল্লির ৫ উইকেটে ১৮৮ রানের জবাবে ৪ উইকেটে সমান রান করেই থামে রাজস্থান।

অথচ জসশ্বী জয়সওয়াল আর নিতিশ রানার জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে সহজ জয়ের পথেই ছিল রাজস্থান। কিন্তু শেষ ওভারে এসে ম্যাচ বের করতে পারেনি।

জয়সওয়াল ৩৭ বলে ৩ চার আর ৪ ছক্কায় করেন ৫১ রান। নিতিশ রানা ২৮ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় খেলেন ৫১ রানের ইনিংস। এছাড়া সঞ্জু স্যামসন ১৯ বলে ৩১ আর রান তাড়ায় শেষ বলে আউট হওয়া জুরেল করেন ১৭ বলে ২৬ রান।

তার আগে ১৫ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের বোর্ডে ছিল ৪ উইকেটে ১১১ রান। শেষ ৫ ওভারে আর এক উইকেট হারিয়ে ৭৭ রান তুলেছে স্বাগতিকরা। সবমিলিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৮৮ রানের।

ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে অভিষেক পোরেলের ব্যাটে উড়ন্ত সূচনা পায় দিল্লি। তবে ১৪ বলে ৩৪ রান ওঠার পর আর কোনো রান যোগ না হতেই ২ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।

জ্যাক-ফ্রেসার ম্যাকার্গ ৬ বলে ৯ আর করুণ নায়ার ৩ বলে ০ করে সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেটে ৫৭ বলে ৬৩ রান যোগ করেন লোকেশ রাহুল আর অভিষেক। লোকেশ ৩২ বলে দুটি করে চার-ছক্কায় ৩৮ করে আউট হন।

হাফসেঞ্চুরির দোরগোড়ায় ছিলেন অভিষেক পোরেল। কিন্তু ৩৭ বলে ৪৯ করে হাসারাঙ্গার শিকার হতে হয় তাকে। পোরেলের ইনিংসে ছিল ৫ চার আর ১ ছক্কার মার। ১০৫ রানে ৪ উইকেট হারায় দিল্লি।

সেখান থেকে ত্রিস্টান স্টাবস আর অক্ষর প্যাটেল হাল ধরেন, ১৯ বলে ৪১ রানের ঝোড়ো জুটি গড়েন তারা। ১৪ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৪ রানের ক্যামিও উপহার দিয়ে থামেন অক্ষর।

এরপর স্টাবস আর আশুতোষ শর্মা শেষ দুই ওভারে ঝড় তুলে দিল্লিকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন। ১৯তম ওভারে ১৬ আর শেষ ওভারে ১৯ রান তোলে দিল্লি। স্টাবস ১৮ বলে ২টি করে চার-ছক্কায় ৩৪ আর আশুতোষ ১১ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।

জোফরা আর্চার ৩২ রানের বিনিময়ে শিকার করেন ২টি উইকেট।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১