পাঠান, অ্যানিমেলকে ছাড়িয়ে গেছে ভিকি-রাশমিকার ‘ছাবা’

ভিকি কৌশল এবং রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাবা’ মুক্তির পঞ্চম সপ্তাহেও বক্স অফিসে ঝড় তুলে যাচ্ছে। চলতি বছরে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী সিনেমা। শুধু তাই নয়, বর্তমানে এর আয় শাহরুখ খানের ‘পাঠান’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’র আয়কেও ছাপিয়ে গেছে।

‘স্যাকনিল্ক’র এর তথ্য অনুযায়ী, ‘ছাবা’ ৩১ দিনে বক্স অফিসে ৮ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে হিন্দিতে ৭.২৫ কোটি এবং তেলেগুতে ০.৭৫ কোটি রুপি আয় করেছে। সব মিলিয়ে সিনেমার মোট আয় এসে দাঁড়িয়েছে ৫৬২.৬৫ কোটি রুপি (হিন্দি- ৫৪৮.৭ কোটি রুপি এবং তেলেগু- ১৩.৯৫ কোটি রুপি)। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ‘ছাবা’ মুক্তি পেয়েছে।

‘ছাবা’ রণবীর কাপুর অভিনীত সন্দীপ রেড্ডি ভাঙ্গার ২০২৩ সালের ব্লকবাস্টার ক্রাইম ড্রামা ‘অ্যানিম্যাল’র ঘরোয়া বক্স অফিস কালেকশনকে ছাড়িয়ে গিয়েছে। ‘অ্যানিম্যাল’ প্রেক্ষাগৃহে ৫৫৩.৮৭ কোটি রুপি আয় করেছিল। সিনেমাটি হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় এবং মালায়ালাম ভাষায় মুক্তি পায়। তবে কেবল ‘ছাবা’‘অ্যালিম্যাল’ নয় পাশাপাশি আরও একটি হিট সিনেমার আয়কে টপকে গেছে। শাহরুখ খান অভিনীত সিদ্ধার্থ আনন্দের স্পাই থ্রিলার ‘পাঠান’র ঘরোয়া বক্স অফিস কালেকশনকেও ছাড়িয়ে গেছে। এ সিনেমাটিও ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। সেই সময় ছবিটির ঘরোয়া বক্স অফিস কালেকশন হয়েছিল ৫৪৩.০৯ কোটি রুপি।

‘ছাব’ শিবাজি সাওয়ান্ত নামের মারাঠি উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা। লক্ষ্মণ উতেকর পরিচালিত, এ সিনেমায় মারাঠা শাসক ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র সম্ভাজি মহারাজের জীবনীভিত্তিক। নাম ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। সিনেমায় মুঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে দেখা গেছে অক্ষয় খান্নাকে। ভিকির বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এছাড়াও এ সিনেমায় দিব্যা দত্ত এবং ডায়ানা পেন্টিকেও দেখা যাবে।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প