২০ বছর পর গানে ফিরছেন অস্কারজয়ী উইল স্মিথ

বিশ্বজুড়ে তার খ্যাতি অভিনতো হিসেবেই। বহু হিট ও আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। পেয়েছেন অস্কার পুরস্কারও। বলছি উইল স্মিথের কথা। তবে অভিনেতা পরিচয়ের পাশাপাশি একজন গানের মানুষ হিসেবেও তিনি সমাদৃত।

প্রায় দুই দশক পর সঙ্গীত জগতে ফিরে আসার ঘোষণা দিলেন উইল স্মিথ। তার নতুন অ্যালবাম ‌‘বেসড অন এ ট্রু স্টোরি’ ২৮ মার্চ মুক্তি পাচ্ছে। এই অ্যালবামে থাকবে ১৪টি নতুন ট্র্যাক।

ইনস্টাগ্রামে একটি পোস্টে স্মিথ তার অ্যালবামের কভার আর্ট ও ট্র্যাকলিস্ট শেয়ার করেছেন। পাশাপাশি অ্যালবাম কভার শুটের কিছু দৃশ্যও প্রকাশ করেছেন। পোস্টে স্মিথ লিখেছেন, ‘এটা অফিসিয়াল!! আমার নতুন অ্যালবাম ২৮ মার্চ মুক্তি পাচ্ছে। মাত্র দুই সপ্তাহ!! প্রিসেভ করতে ভুলবেন না। আমি এই প্রজেক্টে অনেক সময় কাজ করেছি, আর এখন এটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য অপেক্ষা করতে পারছি না….’

উইল স্মিথের গানে ফিরে আসার ঘোষণার পর সাধারণ ভক্তদের পাশাপাশি সেলিব্রিটিদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। অভিনেতার দীর্ঘদিনের সহযোগী ডিজে জ্যাজি জেফ কমেন্টসে ফ্লেম ইমোজি শেয়ার করেছেন, পাশাপাশি বস্তা রাইমস এবং সংগীতশিল্পী মারিও তাদের আবেগ প্রকাশ করেছেন এই গানগুলো নিয়ে।

এক ভক্ত কমেন্টে লিখেছেন, ‘এটা অনেক বড় ব্যাপার! উইল স্মিথ ২০২৫ সালে যা অবিশ্বাস্য কাজ করেছে, তা হলো ২০ বছরের বিরতির পর সংগীত জগতে ফিরে আসছে সে।’

এই অ্যালবামে স্মিথের সঙ্গে তেয়ানা টেলর, স্মিথের ছেলে জেডেনসহ আরও কয়েকজনের অংশগ্রহণ পাওয়া যাবে। ইতিমধ্যে স্মিথ অ্যালবাম থেকে চারটি গান রিলিজ করেছেন। যার মধ্যে রয়েছে ‘বিউটিফুল স্কেয়ার্স’, ‘ওয়ার্ক আর্ট’, ‘টান্ট্রুম’ এবং ‘ইউ ক্যান মেক ইট’।

  • Related Posts

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের…

    Continue reading
    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা