ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

বিশ্বক্রিকেটে সবচেয়ে বড় ম্যাচ, অনেকেই ভারত-অস্ট্রেলিয়া ম্যাচকে এমনটি বলে থাকেন। আজ মঙ্গলবার হাইভোল্টেজ সেই ম্যাচ; আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসভাগ্য সহায় হয়েছে অস্ট্রেলিয়ার। টস জিতেছেন অসি অধিনায়ক স্টিভ স্মিথ। এরপরই তিনি জানিয়ে দিয়েছেন, আগে ব্যাটিং করবে অস্ট্রেলিয়া।

ভারত অপরিবর্তিত একাদশ নিয়ে খেললেও অস্ট্রেলিয়া দুই পরিবর্তন নিয়ে খেলছে। দুবাইয়ের ধীরগতির উইকেটের কথা মাথায় রেখে পেসার স্পেন্সার জনসনের পরিবর্তে নেওয়া হয়েছে স্পিনার তানভির সংঘাকে। আর ইনজুরিতে ছিটকে যাওয়া ওপেনার ম্যাথিউ শর্টের বদলে দলে এসেছেন কুপার কনোলি।

এখন পর্যন্ত ১৫১ বার ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। এর মধ্যে অস্ট্রেলিয়া ৮৪টি, ভারত জিতেছে ৫৭টিতে।

ওয়ানডেতে দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াই হয়েছিল ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে। ওই ম্যাচে ট্রাভিস হেডের সেঞ্চুরিতে (১৩৭) ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া একাদশ
কুপার কনোলি, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), অ্যালেক্স কেরে, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ওয়ারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, তানভির সংঘা

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর