জামালপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

জামালপুরে গণপরিবহন সেক্টরে সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে করে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর প্রতিবাদে জামালপুরে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল থেকে জামালপুর থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

আজাদ নামে এক যাত্রী জানান, তিনি পাবনা ইপিজেডে চাকরি করেন। ছুটিতে বাড়ি এসেছিলেন, আজ তার ছুটি শেষ। পাবনা যাওয়ার উদ্দেশ্যে জামালপুর বাসস্ট্যান্ডে এসে দেখেন পরিবহন ধর্মঘট চলছে।

সদর উপজেলার শরিফপুর থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে আসেন পোশাককর্মী রাজু হাসান। তিনি বলেন, গার্মেন্টসে দুজনই চাকরি করি। সকালে তাদের কাজে যোগ দিতে হবে। রোজা নিয়ে এখন আবার শেরপুর জেলায় যেতে হবে। পরে সেখান থেকে ঢাকার বাসে উঠবো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের সদস্য সচিব আব্দুল্লাহ আল আবিদ সৌরভ বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাস শ্রমিকরা হামলা করেন। এরপর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। ৫ আগস্টের পর সারাদেশে বিভিন্ন সেক্টরে সংস্কার হলেও জামালপুরে পরিবহন সেক্টর আগের মতোই রয়েছে।

জামালপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান জানান, ছাত্র আন্দোলনের নামে কতিপয় দুষ্কৃতকারী জামালপুর বাসস্ট্যান্ডের সামনে রাস্তা অবরোধ করে এবং যান চলাচলের বিঘ্ন ঘটায়। তাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হলে তারা সে প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং বাসস্ট্যান্ডের ভেতরে ঢুকে শ্রমিকদের ওপর হামলা করে। এমতাবস্থায় নিজেদের নিরাপত্তার কথা ভেবে আমরা কর্মবিরতি পালন করছি। দুষ্কৃতকারীদের গ্রেফতার করা না হলে পরিবহন ধর্মঘট চলবে।

এর আগে গত রোববার সকালে দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জয়রামপুর এলাকায় রাজিব পরিবহনের একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় একজন নিহত হন।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এর প্রতিবাদে দুপুরে ফেরিঘাট এলাকায় বাস শ্রমিকরা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন সোমবার দুপুরে জামালপুর বাসস্ট্যান্ড এলাকায় রাজিব পরিবহনের সব বাস সার্ভিস বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। এসময় তারা গণপরিবহনে সংস্কারসহ বেশি কিছু দাবি জানান।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর