কক্সবাজারে তিন গাড়ির ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২

কক্সবাজারের চকরিয়ায় তিনটি যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে মোহাম্মদ ফারুক (৪০) নামে এক ডাম্প ট্রাক চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে চকরিয়া-পেকুয়া-মগনামা সড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের পহরচাঁদাস্থ হামিদ মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই এলাকায় ডাম্প ট্রাক , চাঁদের গাড়ি (জিপ) ও যাত্রীবাহী নসিমনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে ডাম্প ট্রাক চালক মোহাম্মদ ফারুক মারা যান।

নিহত মোহাম্মদ ফারুক বরইতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডান্ডি বাজার প্রকাশ কুতুব বাজার এলাকার লোকমান হোসেনের পুত্র। তবে গুরুতর আহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেননি।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ সময় সড়ক থেকে সরিয়ে নেয়া হয় দুর্ঘটনাকবলিত গাড়িগুলো। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করাসহ নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ